ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি ও সামাজিক দায়বদ্ধতা অর্জনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি।

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার-২০২৬ নবীনবরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার-২০২৬-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রাকে আনন্দঘন ও অনুপ্রেরণামূলক করে তুলতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. হাসান কাউসার।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা, নৈতিক বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ন্যায়বোধ, সততা, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী, সমালোচনামূলক চিন্তাশীল এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, উচ্চশিক্ষা এমন একটি মাধ্যম, যা একজন মানুষকে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে এবং দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করে।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষাগ্রহণ, গবেষণা, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব বিকাশে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। এছাড়া বক্তব্য দেন আইন অনুষদের ডিন এ. বি. এম. ইমদাদুল হক খান এবং লাইফ সাইন্স অনুষদের এডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। সমাপনী বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন প্রোগ্রামের কনভেনর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, গবেষণার সুযোগ, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবের কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং আধুনিক ক্যাম্পাস সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, নিয়ম-কানুন, মূল্যবোধ এবং ক্যাম্পাস সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনাকে আনন্দঘনভাবে উদযাপন করেন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি ও সামাজিক দায়বদ্ধতা অর্জনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি।

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার-২০২৬ নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

উৎসবমুখর পরিবেশে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার-২০২৬-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রাকে আনন্দঘন ও অনুপ্রেরণামূলক করে তুলতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. হাসান কাউসার।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা, নৈতিক বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ন্যায়বোধ, সততা, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী, সমালোচনামূলক চিন্তাশীল এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, উচ্চশিক্ষা এমন একটি মাধ্যম, যা একজন মানুষকে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে এবং দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করে।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষাগ্রহণ, গবেষণা, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব বিকাশে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। এছাড়া বক্তব্য দেন আইন অনুষদের ডিন এ. বি. এম. ইমদাদুল হক খান এবং লাইফ সাইন্স অনুষদের এডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। সমাপনী বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন প্রোগ্রামের কনভেনর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ।

✒️ আরও পড়ুন 📖  কর্মচারীদের বিক্ষোভের মুখে দাবি মেনে নিলেন এনাম মেডিকেল কলেজের কর্তৃপক্ষ