ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ আগস্ট পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম; বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশন ফি ১৯৬ টাকা, দেরি হলে দিতে হবে ৩৩৬ টাকা—প্রতিটি প্রতিষ্ঠানে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ

নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট, বয়সসীমা ১২-১৮ বছর; ফি ১৯৬ টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকা প্রদান করতে হবে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর মোট রেজিস্ট্রেশন ফি দাঁড়াবে ৩৩৬ টাকা

৮ম শ্রেণিতে উত্তীর্ণদের জন্য সুযোগ

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং রেজিস্ট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। এছাড়া শিক্ষার্থীদের বয়স অবশ্যই ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। ১২ বছরের কম কিংবা ১৮ বছরের বেশি বয়সী কোনো শিক্ষার্থী নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বিবেচিত হবে না।

তথ্য যাচাইয়ে ৩ সদস্যের বিশেষ কমিটি

রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো ধরনের ভুল বা জটিলতা এড়াতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকসহ ৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

এই কমিটির দায়িত্ব হবে অনলাইনে তথ্য পাঠানোর আগে শিক্ষার্থীর ভর্তি ফরম, জন্মতারিখ, নাম, অভিভাবকের তথ্যসহ সব তথ্য সঠিকভাবে যাচাই করা। কোনো ভুল তথ্য বোর্ডে পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যদের যৌথভাবে বহন করতে হবে।

এছাড়া বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না।

বিভাগ নির্বাচনেও বিশেষ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নবম শ্রেণিতে মানবিক, বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা—যে বিভাগে শিক্ষার্থী ভর্তি হবে, তা অভিভাবক ও শিক্ষার্থীর সম্মতির ভিত্তিতে চূড়ান্ত করতে হবে। তবে প্রয়োজনে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনায় বিভাগ নির্বাচন করা যেতে পারে।

সময়মতো রেজিস্ট্রেশন না হলে দায় প্রতিষ্ঠান প্রধানের

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে অথবা কোনো প্রশাসনিক বা কারিগরি জটিলতার সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

ফি পরিশোধের ক্ষেত্রেও বোর্ড নতুন নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে বোর্ডে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ‘eSIF’ ফরম পূরণ করা যাবে।

শিক্ষা বোর্ডের আহ্বান

ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব শিক্ষার্থীর তথ্য যথাযথভাবে যাচাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এতে ভবিষ্যতে এসএসসি পরীক্ষার নিবন্ধন, প্রবেশপত্র প্রস্তুত ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

৩০ আগস্ট পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম; বিলম্ব ফি ছাড়া রেজিস্ট্রেশন ফি ১৯৬ টাকা, দেরি হলে দিতে হবে ৩৩৬ টাকা—প্রতিটি প্রতিষ্ঠানে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ

নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট, বয়সসীমা ১২-১৮ বছর; ফি ১৯৬ টাকা

আপডেট সময়: ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকা প্রদান করতে হবে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর মোট রেজিস্ট্রেশন ফি দাঁড়াবে ৩৩৬ টাকা

৮ম শ্রেণিতে উত্তীর্ণদের জন্য সুযোগ

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং রেজিস্ট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরাই নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। এছাড়া শিক্ষার্থীদের বয়স অবশ্যই ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। ১২ বছরের কম কিংবা ১৮ বছরের বেশি বয়সী কোনো শিক্ষার্থী নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বিবেচিত হবে না।

তথ্য যাচাইয়ে ৩ সদস্যের বিশেষ কমিটি

রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো ধরনের ভুল বা জটিলতা এড়াতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকসহ ৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

এই কমিটির দায়িত্ব হবে অনলাইনে তথ্য পাঠানোর আগে শিক্ষার্থীর ভর্তি ফরম, জন্মতারিখ, নাম, অভিভাবকের তথ্যসহ সব তথ্য সঠিকভাবে যাচাই করা। কোনো ভুল তথ্য বোর্ডে পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যদের যৌথভাবে বহন করতে হবে।

এছাড়া বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা যাবে না।

✒️ আরও পড়ুন 📖  বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা, মোতায়েন ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনী