ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার; গত বছরের তুলনায় প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 155

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার করে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

তিনি আরও জানান, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র তিন দিনে এসেছে ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের শুরু থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩০ শতাংশ বেশি।

এর আগে আগস্ট মাসে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট এসেছে ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩০.৩২ বিলিয়ন), যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার; গত বছরের তুলনায় প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার

আপডেট সময়: ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার করে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

তিনি আরও জানান, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র তিন দিনে এসেছে ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের শুরু থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৩০ শতাংশ বেশি।

এর আগে আগস্ট মাসে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট এসেছে ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩০.৩২ বিলিয়ন), যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

✒️ আরও পড়ুন 📖  শার্শায় সিআর সাজা পরোয়ানাভুক্ত চার আসামি আটক