ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুন গ্রেফতার

সাভার প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে সাভারে ছাত্র হত্যা মামলার প্রধান আসামি মো. মামুন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মো. জুয়েল মিয়া ও তার ফোর্স শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, মামুন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাজীবের একান্ত সহযোগী। তিনি ছাত্র হত্যা মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সাভারের ত্রাস হিসেবে পরিচিত। তিনি কুখ্যাত চাঁদাবাজ, অবৈধ জমি দখলকারী এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃত মামুনের বাড়ি সাভারের তেঁতুলঝোড়া এলাকায়। তার বাবা বিল্লাল হোসেন এবং মা জাহানারা বেগম। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, মামুনের গ্রেফতার সাভারের সাধারণ মানুষের মাঝে স্বস্তি নিয়ে এসেছে। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুন গ্রেফতার

আপডেট সময়: ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

সাভার প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে সাভারে ছাত্র হত্যা মামলার প্রধান আসামি মো. মামুন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মো. জুয়েল মিয়া ও তার ফোর্স শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, মামুন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাজীবের একান্ত সহযোগী। তিনি ছাত্র হত্যা মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মামুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সাভারের ত্রাস হিসেবে পরিচিত। তিনি কুখ্যাত চাঁদাবাজ, অবৈধ জমি দখলকারী এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃত মামুনের বাড়ি সাভারের তেঁতুলঝোড়া এলাকায়। তার বাবা বিল্লাল হোসেন এবং মা জাহানারা বেগম। ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, মামুনের গ্রেফতার সাভারের সাধারণ মানুষের মাঝে স্বস্তি নিয়ে এসেছে। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  সাভারে যুবককে কুপিয়ে হত্যা, দুই ছিনতাইকারী গ্রেফতার