ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারের বক্তারপুর এলাকায় ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আতিক (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বক্তারপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আতিক (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শনিবার (১৯ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিবি উত্তর শাখার এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোঃ আতিককে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোঃ আতিক সাভারের বক্তারপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হচ্ছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারের বক্তারপুর এলাকায় ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আতিক (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বক্তারপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আতিক (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শনিবার (১৯ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিবি উত্তর শাখার এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোঃ আতিককে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোঃ আতিক সাভারের বক্তারপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হচ্ছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে সিএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত