ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
শিশুর ঘুমের ধরন ও সময় বড়দের থেকে আলাদা। তাই সন্তানের সুস্থ বিকাশে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

শিশুর ঘুমের সমস্যা ও সমাধান: বয়সভেদে কতটা ঘুম প্রয়োজন?

সন্তানের ঘুম নিয়ে প্রায় সব মা-বাবার দুশ্চিন্তা থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি হলেও শিশুদের ক্ষেত্রে ঘুমের চাহিদা বয়সভেদে আলাদা। শিশুর বয়স অনুযায়ী কতটা ঘুম দরকার এবং ঘুমের সমস্যা হলে কী করণীয়—জেনে নিন বিস্তারিত।

কতটা ঘুম প্রয়োজন?>

নবজাতক (প্রথম মাস): দৈনিক ১৫–১৬ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে তারা একটানা দীর্ঘ সময় ঘুমায় না, কারণ ঘন ঘন খিদে লাগে।

১ থেকে ৪ মাস বয়সী শিশু: দৈনিক ১৪–১৫ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ সময় ধীরে ধীরে দিন-রাতের রুটিনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে।

৪ মাস থেকে ১ বছর বয়সী শিশু: দিনে-রাতে মিলিয়ে ১২–১৩ ঘণ্টা ঘুম যথেষ্ট। এ সময়ে ঘুম শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ঘুমের সমস্যা কেন হয়?>

ঘরে বেশি আলো বা টেলিভিশন চালু থাকলে ঘুম ভাঙে।

দোলনায় ঘুমানোর অভ্যাস থাকলে বিছানায় শোয়ালেই জেগে যায়।

ভেজা বা আঁটসাঁট ডায়াপার ঘুমে ব্যাঘাত ঘটায়।

অসুস্থতা, দিনে বেশি ঘুমানো বা অতিরিক্ত মোবাইল/টিভি দেখাও ঘুম নষ্ট করে।

কিছু শিশু কোলে বা কাঁধে ঘুমায়—বিছানায় শোয়ালে ঘুম ভেঙে যায়।


শিশুর ঘুম ঠিক রাখতে করণীয়>

প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমের রুটিন তৈরি করতে হবে।

শোবার ঘর অল্প অন্ধকার রাখা ও ঘুমের আগে আলো কমানো জরুরি।

গরমকালে ভেজা সুতি কাপড় দিয়ে শরীর মুছে দিলে আরাম পায়।

শীতে হালকা ভারী কাপড় পরানো যেতে পারে, তবে অতিরিক্ত নয়।

দিনের বেলায় খেলাধুলার অভ্যাস করাতে হবে—তাহলে রাতে সহজে ঘুমাবে।

শিশুকে কখনোই উপুড় করে শোয়ানো যাবে না। পাতলা বালিশ সবচেয়ে নিরাপদ।

যদি নিয়মিত ঘুমের সমস্যা দেখা দেয় বা ইনসমিয়া থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শিশুর ঘুমের ধরন ও সময় বড়দের থেকে আলাদা। তাই সন্তানের সুস্থ বিকাশে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

শিশুর ঘুমের সমস্যা ও সমাধান: বয়সভেদে কতটা ঘুম প্রয়োজন?

আপডেট সময়: ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সন্তানের ঘুম নিয়ে প্রায় সব মা-বাবার দুশ্চিন্তা থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি হলেও শিশুদের ক্ষেত্রে ঘুমের চাহিদা বয়সভেদে আলাদা। শিশুর বয়স অনুযায়ী কতটা ঘুম দরকার এবং ঘুমের সমস্যা হলে কী করণীয়—জেনে নিন বিস্তারিত।

কতটা ঘুম প্রয়োজন?>

নবজাতক (প্রথম মাস): দৈনিক ১৫–১৬ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে তারা একটানা দীর্ঘ সময় ঘুমায় না, কারণ ঘন ঘন খিদে লাগে।

১ থেকে ৪ মাস বয়সী শিশু: দৈনিক ১৪–১৫ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ সময় ধীরে ধীরে দিন-রাতের রুটিনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে।

৪ মাস থেকে ১ বছর বয়সী শিশু: দিনে-রাতে মিলিয়ে ১২–১৩ ঘণ্টা ঘুম যথেষ্ট। এ সময়ে ঘুম শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ঘুমের সমস্যা কেন হয়?>

ঘরে বেশি আলো বা টেলিভিশন চালু থাকলে ঘুম ভাঙে।

দোলনায় ঘুমানোর অভ্যাস থাকলে বিছানায় শোয়ালেই জেগে যায়।

ভেজা বা আঁটসাঁট ডায়াপার ঘুমে ব্যাঘাত ঘটায়।

অসুস্থতা, দিনে বেশি ঘুমানো বা অতিরিক্ত মোবাইল/টিভি দেখাও ঘুম নষ্ট করে।

কিছু শিশু কোলে বা কাঁধে ঘুমায়—বিছানায় শোয়ালে ঘুম ভেঙে যায়।


শিশুর ঘুম ঠিক রাখতে করণীয়>

প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমের রুটিন তৈরি করতে হবে।

শোবার ঘর অল্প অন্ধকার রাখা ও ঘুমের আগে আলো কমানো জরুরি।

গরমকালে ভেজা সুতি কাপড় দিয়ে শরীর মুছে দিলে আরাম পায়।

শীতে হালকা ভারী কাপড় পরানো যেতে পারে, তবে অতিরিক্ত নয়।

দিনের বেলায় খেলাধুলার অভ্যাস করাতে হবে—তাহলে রাতে সহজে ঘুমাবে।

শিশুকে কখনোই উপুড় করে শোয়ানো যাবে না। পাতলা বালিশ সবচেয়ে নিরাপদ।

যদি নিয়মিত ঘুমের সমস্যা দেখা দেয় বা ইনসমিয়া থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

✒️ আরও পড়ুন 📖  রমজান মাসে হেয়ার কেয়ার রুটিন