ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝাঁজাল গন্ধের আড়ালেই লুকিয়ে ত্বকের তারুণ্যের রহস্য

মুখের উজ্জ্বলতায় পেঁয়াজের জাদু

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার বহুদিনের পরিচিত। নতুন চুল গজানো থেকে শুরু করে চুল পড়া কমানো—সব ক্ষেত্রেই পেঁয়াজের রসের কদর রয়েছে। কিন্তু জানেন কি, এই ঝাঁজাল সবজি মুখের ত্বকেও দারুণ উপকারী?

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজে থাকা সালফার, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়, পোরস পরিষ্কার করে এবং ত্বকের জেল্লা ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। সঠিক উপায়ে ব্যবহার করলে পেঁয়াজ হতে পারে প্রাকৃতিক স্কিন কেয়ার সমাধান।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন উপায়ে পেঁয়াজের রস ব্যবহার করলে ত্বক হবে আরও উজ্জ্বল ও মসৃণ—

১. পেঁয়াজের রস ও মধু
পেঁয়াজের রসের সঙ্গে পরিমাণমতো মধু ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

উপকারিতা:
ত্বকের পোরস পরিষ্কার করে
রক্ত সঞ্চালন বাড়ায়
ত্বক হয় নরম ও উজ্জ্বল

২. পেঁয়াজের রস ও টকদই
পেঁয়াজের রসের সঙ্গে টকদই মিশিয়ে মুখে লাগান।

উপকারিতা:
প্রাকৃতিক এক্সফোলিয়েটরের মতো কাজ করে
মৃত কোষ দূর করে
ত্বকে স্বাভাবিক জেল্লা ফেরায়

৩. পেঁয়াজের রস ও লেবু
অল্প পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। ১০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।

উপকারিতা:
দ্রুত ত্বক উজ্জ্বল করে
দাগছোপ হালকা করতে সাহায্য করে

⚠️ সতর্কতা: সংবেদনশীল ত্বকে এই প্যাক ব্যবহার না করাই ভালো।

৪. পেঁয়াজের রস ও অ্যালোভেরা
পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে শুষ্ক ত্বকে লাগান।

উপকারিতা:
ত্বকের আর্দ্রতা বজায় রাখে
শুষ্ক ও খসখসে ভাব দূর করে
ত্বককে করে মসৃণ ও উজ্জ্বল

৫. পেঁয়াজের রস ও বেসন
তৈলাক্ত ত্বকের জন্য পেঁয়াজের রস ও বেসন একসঙ্গে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন।

উপকারিতা:
অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে
ত্বকের টেক্সচার উন্নত করে
ব্রণ হওয়ার প্রবণতা কমায়
ব্যবহার করার আগে যা জানা জরুরি
পেঁয়াজ ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন। ত্বকে জ্বালা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

ঝাঁজাল গন্ধের আড়ালেই লুকিয়ে ত্বকের তারুণ্যের রহস্য

মুখের উজ্জ্বলতায় পেঁয়াজের জাদু

আপডেট সময়: ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬