ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই এলপিজির দাম পুনঃনির্ধারণ করা হয়।

ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমলো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,২৭০ টাকা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 214

ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ২৭০ টাকায়, যা গত মাসে ছিল ১ হাজার ২৭৩ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ দাম কমানোর ঘোষণা দেন। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারে ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, বেসরকারি খাতে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০৫ টাকা ৮৭ পয়সা। সেই অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম সমন্বয় করা হবে। তবে সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে ৮২৫ টাকা রাখা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই এলপিজির দাম পুনঃনির্ধারণ করা হয়।

ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমলো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,২৭০ টাকা

আপডেট সময়: ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ২৭০ টাকায়, যা গত মাসে ছিল ১ হাজার ২৭৩ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ দাম কমানোর ঘোষণা দেন। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারে ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, বেসরকারি খাতে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০৫ টাকা ৮৭ পয়সা। সেই অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম সমন্বয় করা হবে। তবে সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে ৮২৫ টাকা রাখা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

✒️ আরও পড়ুন 📖  এলপিজির পর্যাপ্ত মজুত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ