ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
সাভারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন; পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা এবং অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা।

জোর করে নয়, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

বর্তমান সরকার জোর করে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও উপস্থিত অতিথিদের মাঝে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে তার রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা করা হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ করে কেউ পার পাবে না বলেও তিনি মন্তব্য করেন।

রিজভী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান তিনি।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

সাভারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন; পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা এবং অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা।

জোর করে নয়, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

আপডেট সময়: ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

বর্তমান সরকার জোর করে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও উপস্থিত অতিথিদের মাঝে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে তার রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা করা হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ করে কেউ পার পাবে না বলেও তিনি মন্তব্য করেন।

রিজভী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান তিনি।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

✒️ আরও পড়ুন 📖  সাভারে যায়েদ হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামী গ্রেফতার করেছে ডিবি (উত্তর)