ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রীর মন্তব্য

বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী ফিজি: মন্ত্রী চরন জেথ সিং

বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করবে বলে জানিয়েছেন ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রী চরন জেথ সিং।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী চরন জেথ সিং বলেন, “বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানিতে গতি আনতে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আমরা বৈধ পথে জনশক্তি নিতে চাই। বাংলাদেশের দক্ষ কর্মীরা ফিজির সুগার মিলে কাজ করার সুযোগ পাবে।”

তিনি আরও জানান, ফিজি ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এক মিনিট নিরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি ডিওএইচএস এলাকায় দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. বিমল দত্ত, দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রীর মন্তব্য

বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী ফিজি: মন্ত্রী চরন জেথ সিং

আপডেট সময়: ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করবে বলে জানিয়েছেন ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রী চরন জেথ সিং।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী চরন জেথ সিং বলেন, “বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানিতে গতি আনতে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আমরা বৈধ পথে জনশক্তি নিতে চাই। বাংলাদেশের দক্ষ কর্মীরা ফিজির সুগার মিলে কাজ করার সুযোগ পাবে।”

তিনি আরও জানান, ফিজি ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এক মিনিট নিরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি ডিওএইচএস এলাকায় দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. বিমল দত্ত, দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।

✒️ আরও পড়ুন 📖  শার্শায় সিআর সাজা পরোয়ানাভুক্ত চার আসামি আটক