ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সুপার ফোরে জায়গা করে নিতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে বড় ব্যবধানের জয়-পরাজয়ের সমীকরণের ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে।

ক্যালকুলেটরের সমীকরণে বাংলাদেশ, তাকিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে

একেকটা টুর্নামেন্ট এলেই ক্যালকুলেটর নিয়ে বসতে হয়—এমন কৌতুক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারও ব্যতিক্রম হলো না। শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে গিয়েছিল। তবে আফগানিস্তানকে হারিয়ে সেই সমীকরণের প্রথম ধাপটা পূরণ করেছে লিটন দাসের দল।

কিন্তু এখন ভাগ্য আর তাদের হাতে নেই। তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে।

বাংলাদেশ বর্তমানে বি গ্রুপে দ্বিতীয় স্থানে, ৪ পয়েন্ট নিয়ে। তবে নেট রান রেট (NRR) সবচেয়ে খারাপ, -০.২৭০। অন্যদিকে শীর্ষে শ্রীলঙ্কা, ৪ পয়েন্টে +১.৫৪৬ নেট রান রেট নিয়ে। আফগানিস্তানের পয়েন্ট ২ হলেও হংকংয়ের বিপক্ষে বড় জয়ের কারণে তাদের নেট রান রেট ২.১৫০।

সমীকরণ কী বলছে?

যদি শ্রীলঙ্কা জেতে, তবে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত।

তবে আফগানরা যদি জেতে, তখনো সুযোগ থাকবে বাংলাদেশের। শর্ত হলো—

আফগানিস্তানকে জিততে হবে অন্তত ৬৫ রানে,

অথবা রান তাড়া করলে ৫০ বল হাতে রেখে জিততে হবে।

এর চেয়ে সামান্য কম ব্যবধানেও বাংলাদেশের সুযোগ থাকত, যদি নিজেদের আগের ম্যাচগুলোতে কিছু ভুল না করত লাল-সবুজের প্রতিনিধিরা।

হংকংয়ের বিপক্ষে সহজ লক্ষ্য আরও দ্রুত তাড়া না করা, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্বল বোলিং, এমনকি আফগানদের বিপক্ষে শেষদিকে ক্যাচ-রানআউট মিস—সব মিলিয়ে নেট রান রেট আজ বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু।

এখন সুপার ফোরের ভাগ্য লিটন-তামিমদের হাতে নয়, বরং লঙ্কান-আফগানদের ম্যাচের সমীকরণেই লুকিয়ে আছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সুপার ফোরে জায়গা করে নিতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে বড় ব্যবধানের জয়-পরাজয়ের সমীকরণের ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে।

ক্যালকুলেটরের সমীকরণে বাংলাদেশ, তাকিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে

আপডেট সময়: ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

একেকটা টুর্নামেন্ট এলেই ক্যালকুলেটর নিয়ে বসতে হয়—এমন কৌতুক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারও ব্যতিক্রম হলো না। শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে গিয়েছিল। তবে আফগানিস্তানকে হারিয়ে সেই সমীকরণের প্রথম ধাপটা পূরণ করেছে লিটন দাসের দল।

কিন্তু এখন ভাগ্য আর তাদের হাতে নেই। তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে।

বাংলাদেশ বর্তমানে বি গ্রুপে দ্বিতীয় স্থানে, ৪ পয়েন্ট নিয়ে। তবে নেট রান রেট (NRR) সবচেয়ে খারাপ, -০.২৭০। অন্যদিকে শীর্ষে শ্রীলঙ্কা, ৪ পয়েন্টে +১.৫৪৬ নেট রান রেট নিয়ে। আফগানিস্তানের পয়েন্ট ২ হলেও হংকংয়ের বিপক্ষে বড় জয়ের কারণে তাদের নেট রান রেট ২.১৫০।

সমীকরণ কী বলছে?

যদি শ্রীলঙ্কা জেতে, তবে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত।

তবে আফগানরা যদি জেতে, তখনো সুযোগ থাকবে বাংলাদেশের। শর্ত হলো—

আফগানিস্তানকে জিততে হবে অন্তত ৬৫ রানে,

অথবা রান তাড়া করলে ৫০ বল হাতে রেখে জিততে হবে।

এর চেয়ে সামান্য কম ব্যবধানেও বাংলাদেশের সুযোগ থাকত, যদি নিজেদের আগের ম্যাচগুলোতে কিছু ভুল না করত লাল-সবুজের প্রতিনিধিরা।

হংকংয়ের বিপক্ষে সহজ লক্ষ্য আরও দ্রুত তাড়া না করা, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্বল বোলিং, এমনকি আফগানদের বিপক্ষে শেষদিকে ক্যাচ-রানআউট মিস—সব মিলিয়ে নেট রান রেট আজ বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু।

এখন সুপার ফোরের ভাগ্য লিটন-তামিমদের হাতে নয়, বরং লঙ্কান-আফগানদের ম্যাচের সমীকরণেই লুকিয়ে আছে।

✒️ আরও পড়ুন 📖  মহান বিজয় দিবস উপলক্ষে শার্শায় ক্রীড়া প্রতিযোগিতা, দোয়া ও পুরস্কার বিতরণ