ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ভোটার তালিকা, আসনসীমা নির্ধারণ, দল নিবন্ধন ও আইন সংশোধনসহ ২৪ দফা কর্মপরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 212

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করেন।

কর্মপরিকল্পনায় অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইন-বিধি সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সাংবাদিক অনুমোদনসহ প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মূল কার্যপরিকল্পনার মধ্যে রয়েছে:

অংশীজন সংলাপ: সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে দেড় মাস চলবে।

ভোটার তালিকা: ৩১ আগস্ট সম্পূরক খসড়া চূড়ান্ত, ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

নির্বাচনি আইন-বিধি: ৩১ আগস্টের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও অন্যান্য আইন-বিধির সংশোধন প্রস্তাব প্রণয়ন। সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন ও নির্বাচনি নীতিমালা চূড়ান্ত করা।

রাজনৈতিক দল নিবন্ধন: সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ।

সীমানা নির্ধারণ: সেপ্টেম্বরের শুরুতে গেজেট প্রকাশ, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত।

পোস্টাল ভোটিং ও ব্যালট: সফটওয়্যার, অ্যাপ ডেভেলপমেন্ট ও প্রচারণা অক্টোবরের মধ্যে শেষ করা হবে। বিদেশে নভেম্বরে ব্যালট পাঠানো এবং কারাবন্দিদের ভোটের দুই সপ্তাহ আগে ব্যালট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আইন-শৃঙ্খলা কার্যক্রম: সেপ্টেম্বরে, তফসিল ঘোষণার আগে-পরে বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। ইসির সভায় সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ভোটার তালিকা, আসনসীমা নির্ধারণ, দল নিবন্ধন ও আইন সংশোধনসহ ২৪ দফা কর্মপরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ ঘোষণা

আপডেট সময়: ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করেন।

কর্মপরিকল্পনায় অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইন-বিধি সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সাংবাদিক অনুমোদনসহ প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মূল কার্যপরিকল্পনার মধ্যে রয়েছে:

অংশীজন সংলাপ: সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে দেড় মাস চলবে।

ভোটার তালিকা: ৩১ আগস্ট সম্পূরক খসড়া চূড়ান্ত, ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

নির্বাচনি আইন-বিধি: ৩১ আগস্টের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও অন্যান্য আইন-বিধির সংশোধন প্রস্তাব প্রণয়ন। সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন ও নির্বাচনি নীতিমালা চূড়ান্ত করা।

রাজনৈতিক দল নিবন্ধন: সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ।

সীমানা নির্ধারণ: সেপ্টেম্বরের শুরুতে গেজেট প্রকাশ, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত।

পোস্টাল ভোটিং ও ব্যালট: সফটওয়্যার, অ্যাপ ডেভেলপমেন্ট ও প্রচারণা অক্টোবরের মধ্যে শেষ করা হবে। বিদেশে নভেম্বরে ব্যালট পাঠানো এবং কারাবন্দিদের ভোটের দুই সপ্তাহ আগে ব্যালট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আইন-শৃঙ্খলা কার্যক্রম: সেপ্টেম্বরে, তফসিল ঘোষণার আগে-পরে বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। ইসির সভায় সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন