ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
উদ্যোক্তা তৈরি হলে সমাজ ও দেশের কর্মসংস্থান বাড়ে — ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, আপিল বিভাগের অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বিএনপি নেতা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শিল্পকলা একাডেমীর সাবেক উপ-পরিচালক আব্দুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডা. মো. কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও জাগরণী থিয়েটারের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, উদ্যোক্তা নিশাত মোবাশ্বেরা খানসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, “উদ্যোক্তা তৈরি হলে শুধু নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি হয়। যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দক্ষ যুবসমাজ। উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবারই এগিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানের শেষাংশে উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

উদ্যোক্তা তৈরি হলে সমাজ ও দেশের কর্মসংস্থান বাড়ে — ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময়: ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, আপিল বিভাগের অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বিএনপি নেতা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শিল্পকলা একাডেমীর সাবেক উপ-পরিচালক আব্দুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডা. মো. কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও জাগরণী থিয়েটারের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, উদ্যোক্তা নিশাত মোবাশ্বেরা খানসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, “উদ্যোক্তা তৈরি হলে শুধু নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি হয়। যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দক্ষ যুবসমাজ। উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবারই এগিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানের শেষাংশে উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

✒️ আরও পড়ুন 📖  প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ