ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনের দাবি; ব্যর্থ হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিরুদ্ধে তদন্ত এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন। নোটিশটি ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, দেশে আকস্মিকভাবে হাম রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। এ পরিস্থিতির জন্য টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এই প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।

ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম বলেন, তিনি কেবল একজন আইনজীবী হিসেবেই নয়, বরং আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহি এবং মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে এই নোটিশ প্রদান করেছেন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনের দাবি; ব্যর্থ হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

আপডেট সময়: ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬