ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
৫৬০ পিস জি-পেথিডিন ও ৫৮০ পিস জি-মরফিন উদ্ধার, সাথে মোটরসাইকেল জব্দ; বাজারমূল্য প্রায় ৩.৭৮ লাখ টাকা

ডিবি অভিযানে বিপুল ইনজেকশন মাদক উদ্ধার, আটক ২

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স গত ২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন (৪৩) ও মোঃ সোহেল (৪২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন এবং ৫৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের অবৈধ বাজার মূল্য যথাক্রমে ১ লাখ ১২ হাজার এবং ১ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের মধ্যে ফরহাদ হোসেন আশুলিয়ার গকুলনগর এলাকার বাসিন্দা এবং সোহেল কুরগাঁও আমতলা পুরাতন পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ৮(গ)/৩৮ ধারায় মামলা (নং-৮৮, তারিখ: ২১ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

৫৬০ পিস জি-পেথিডিন ও ৫৮০ পিস জি-মরফিন উদ্ধার, সাথে মোটরসাইকেল জব্দ; বাজারমূল্য প্রায় ৩.৭৮ লাখ টাকা

ডিবি অভিযানে বিপুল ইনজেকশন মাদক উদ্ধার, আটক ২

আপডেট সময়: ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬