ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
প্রায় এক হাজার শিক্ষক সমাবেশে অংশ নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, সচিবালয়ের সামনে সতর্ক পুলিশ

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পুলিশ, ব্যারিকেড ও জলকামান নিয়ে অবস্থান নেয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন। বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না।

এদিকে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, সুপ্রিম কোর্ট এলাকা ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সামনে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া, সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্যও আহ্বান জানিয়েছে ডিএমপি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

প্রায় এক হাজার শিক্ষক সমাবেশে অংশ নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ, সচিবালয়ের সামনে সতর্ক পুলিশ

আপডেট সময়: ০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় পুলিশ, ব্যারিকেড ও জলকামান নিয়ে অবস্থান নেয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন। বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না।

এদিকে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, সুপ্রিম কোর্ট এলাকা ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সামনে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া, সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্যও আহ্বান জানিয়েছে ডিএমপি।

✒️ আরও পড়ুন 📖  ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক–পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন আবেদন বাধ্যতামূলক