ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
প্রথমবারের মতো ঘরে বসেই সাংবাদিক কার্ড ও পর্যবেক্ষকদের গাড়ির স্টিকার ডাউনলোডের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক–পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন আবেদন বাধ্যতামূলক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময় অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণেই এবার পুরোনো পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মো. রুহুল আমিন মল্লিক আরও জানান, এবার আবেদন গ্রহণ করা হবে সম্পূর্ণ অনলাইনে। এ উদ্দেশ্যে নির্বাচন কমিশন একটি নতুন ওয়েবসাইট ডেভেলপ করেছে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।

সাংবাদিক ও পর্যবেক্ষকদের আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদন করার সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

এ ছাড়া ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট) কার্ড বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের এই উদ্যোগে আবেদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

প্রথমবারের মতো ঘরে বসেই সাংবাদিক কার্ড ও পর্যবেক্ষকদের গাড়ির স্টিকার ডাউনলোডের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক–পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন আবেদন বাধ্যতামূলক

আপডেট সময়: ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময় অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনের উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণেই এবার পুরোনো পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মো. রুহুল আমিন মল্লিক আরও জানান, এবার আবেদন গ্রহণ করা হবে সম্পূর্ণ অনলাইনে। এ উদ্দেশ্যে নির্বাচন কমিশন একটি নতুন ওয়েবসাইট ডেভেলপ করেছে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।

সাংবাদিক ও পর্যবেক্ষকদের আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদন করার সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

এ ছাড়া ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট) কার্ড বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের এই উদ্যোগে আবেদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা সংশ্লিষ্টদের।

✒️ আরও পড়ুন 📖  সর্বশেষ প্রাপ্ত ফলে কোন দল কত আসন পেল