ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস অন্তর দানবাক্স খোলা হলেও এবার চার মাস ১৭ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩টি দানবাক্স থেকে রেকর্ড ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। প্রায় ৫০০ জনের একটি টিম টাকা গণনায় অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিভিন্ন ব্যাংকের ১০০ কর্মকর্তা, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ জন ছাত্র, নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন ছাত্র, মসজিদ কমিটির ৩৪ জন সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য।

পাগলা মসজিদের ইতিহাস>
জনশ্রুতি আছে, একসময় বীর ঈসা খাঁর বংশধর জিলকদর খাঁ নামের এক সাধক এই স্থানে বসবাস করতেন। তাঁর মৃত্যুর পর উপাসনালয়টিকে মসজিদে রূপান্তর করা হয়। এরপর থেকেই মুসলিম-হিন্দু নির্বিশেষে সকল ধর্মের মানুষ মানত নিয়ে এ মসজিদে আসেন।

এ মসজিদে প্রতি জুমার দিনে হাজারো মানুষের ঢল নামে। মানত পূরণের আশায় মানুষ এখানে নগদ টাকা-পয়সা, সোনা-রূপার অলংকার, এমনকি গরু, ছাগল, হাঁস-মুরগিও দান করে থাকেন। প্রায় আড়াইশ বছরেরও বেশি পুরনো এই মসজিদ এখন দেশের অন্যতম দানবহুল ধর্মীয় প্রতিষ্ঠান।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৩২ বস্তা টাকা

আপডেট সময়: ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস অন্তর দানবাক্স খোলা হলেও এবার চার মাস ১৭ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩টি দানবাক্স থেকে রেকর্ড ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। প্রায় ৫০০ জনের একটি টিম টাকা গণনায় অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিভিন্ন ব্যাংকের ১০০ কর্মকর্তা, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ জন ছাত্র, নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন ছাত্র, মসজিদ কমিটির ৩৪ জন সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য।

পাগলা মসজিদের ইতিহাস>
জনশ্রুতি আছে, একসময় বীর ঈসা খাঁর বংশধর জিলকদর খাঁ নামের এক সাধক এই স্থানে বসবাস করতেন। তাঁর মৃত্যুর পর উপাসনালয়টিকে মসজিদে রূপান্তর করা হয়। এরপর থেকেই মুসলিম-হিন্দু নির্বিশেষে সকল ধর্মের মানুষ মানত নিয়ে এ মসজিদে আসেন।

এ মসজিদে প্রতি জুমার দিনে হাজারো মানুষের ঢল নামে। মানত পূরণের আশায় মানুষ এখানে নগদ টাকা-পয়সা, সোনা-রূপার অলংকার, এমনকি গরু, ছাগল, হাঁস-মুরগিও দান করে থাকেন। প্রায় আড়াইশ বছরেরও বেশি পুরনো এই মসজিদ এখন দেশের অন্যতম দানবহুল ধর্মীয় প্রতিষ্ঠান।

✒️ আরও পড়ুন 📖  বখতিয়ার খিলজি কি 'বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়' নালন্দা ভেঙে দিয়েছিল?