ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

উলভসের কাছেও হারলো ইউনাইটেড

হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উলভসের মাঠে ২-০ গোলে হেরেছে আমোরিমের দল। 

এ নিয়ে লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল তারা। প্রথম হাফে কোনো গোল করতে পারেনি উলভস। তবে দ্বিতীয় হাফের শুরুতে ব্রুনো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের চিত্র বদলে যায়।

ম্যাচের ৪৭তম মিনিটে ফার্নান্দেস মাঠ ছাড়ার পর ইউনাইটেডের উপর চেপে বসে উলভস। ৫৮তম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান তারকা কুনিয়া সরাসরি কর্নার থেকে অবিশ্বাস্য এক গোল করেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড।

ম্যাচের বাড়ানো সময়ের নবম মিনিটে উলভস আরও একটি গোল করে ইউনাইটেডের আরেকটি হার নিশ্চিত করে। কাউন্টার অ্যাটাকে গোল করে উলভসের দ্বিতীয় গোল এনে দেন হি-চ্যান হোয়াং। এ নিয়ে আসরে অষ্টম হারের স্বাদ পেল ইউনাইটেড। ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে উলভস।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

উলভসের কাছেও হারলো ইউনাইটেড

আপডেট সময়: ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উলভসের মাঠে ২-০ গোলে হেরেছে আমোরিমের দল। 

এ নিয়ে লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল তারা। প্রথম হাফে কোনো গোল করতে পারেনি উলভস। তবে দ্বিতীয় হাফের শুরুতে ব্রুনো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের চিত্র বদলে যায়।

ম্যাচের ৪৭তম মিনিটে ফার্নান্দেস মাঠ ছাড়ার পর ইউনাইটেডের উপর চেপে বসে উলভস। ৫৮তম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান তারকা কুনিয়া সরাসরি কর্নার থেকে অবিশ্বাস্য এক গোল করেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড।

ম্যাচের বাড়ানো সময়ের নবম মিনিটে উলভস আরও একটি গোল করে ইউনাইটেডের আরেকটি হার নিশ্চিত করে। কাউন্টার অ্যাটাকে গোল করে উলভসের দ্বিতীয় গোল এনে দেন হি-চ্যান হোয়াং। এ নিয়ে আসরে অষ্টম হারের স্বাদ পেল ইউনাইটেড। ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে উলভস।

✒️ আরও পড়ুন 📖  কারফিউ-বিধ্বস্ত কাঠমান্ডু থেকে অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল