ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
নেপালে গণ-অভ্যুত্থানের পর সেনা টহলে অবরুদ্ধ ছিলেন জামাল ভূঁইয়ারা, বাফুফের প্রচেষ্টায় আজই ফিরছেন দেশে

কারফিউ-বিধ্বস্ত কাঠমান্ডু থেকে অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 151

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর জারি হওয়া কারফিউতে কয়েকদিন ধরে হোটেলে অবরুদ্ধ ছিলেন জামাল ভূঁইয়া ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। রাস্তায় সেনাবাহিনীর টহল চললেও অবশেষে সুখবর মিলেছে—আজই দেশে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাফুফের নিরলস প্রচেষ্টায় দলকে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। এর আগে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আবদুল্লাহ জানান, “আমরা সার্বক্ষণিক জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর খুলে দেওয়ার পর কাঠমান্ডুতে অবরুদ্ধ জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠানো হবে।”

এদিকে অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস ধরে রাখতে হোটেলে জিম সেশন চালিয়ে গেছেন খেলোয়াড়রা। বুধবারও দলীয়ভাবে ঘাম ঝরিয়েছেন তারা। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, “বাংলাদেশ জাতীয় ফুটবল দল বেলা ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন করেছে। দল নিরাপদে রয়েছে। খেলোয়াড়রা সুস্থ আছেন।”

ঢাকায় ফেরার খবর নিশ্চিত হওয়ার আগে মিডফিল্ডার সোহেল রানা জানান, “আগের চেয়ে আমাদের অবস্থা ভালো। এখন পরিবেশ শান্ত। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা এখন আর টেনশন করছে না। আমরা জিম করছি। বাফুফে সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা চেষ্টা করছেন আমাদের দেশে ফিরিয়ে নিতে।”

সবশেষে বাফুফে জানিয়েছে, বৃহস্পতিবারই দেশে ফিরবে জামাল ভূঁইয়ারা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নেপালে গণ-অভ্যুত্থানের পর সেনা টহলে অবরুদ্ধ ছিলেন জামাল ভূঁইয়ারা, বাফুফের প্রচেষ্টায় আজই ফিরছেন দেশে

কারফিউ-বিধ্বস্ত কাঠমান্ডু থেকে অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

আপডেট সময়: ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর জারি হওয়া কারফিউতে কয়েকদিন ধরে হোটেলে অবরুদ্ধ ছিলেন জামাল ভূঁইয়া ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। রাস্তায় সেনাবাহিনীর টহল চললেও অবশেষে সুখবর মিলেছে—আজই দেশে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাফুফের নিরলস প্রচেষ্টায় দলকে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। এর আগে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আবদুল্লাহ জানান, “আমরা সার্বক্ষণিক জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর খুলে দেওয়ার পর কাঠমান্ডুতে অবরুদ্ধ জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠানো হবে।”

এদিকে অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস ধরে রাখতে হোটেলে জিম সেশন চালিয়ে গেছেন খেলোয়াড়রা। বুধবারও দলীয়ভাবে ঘাম ঝরিয়েছেন তারা। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, “বাংলাদেশ জাতীয় ফুটবল দল বেলা ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন করেছে। দল নিরাপদে রয়েছে। খেলোয়াড়রা সুস্থ আছেন।”

ঢাকায় ফেরার খবর নিশ্চিত হওয়ার আগে মিডফিল্ডার সোহেল রানা জানান, “আগের চেয়ে আমাদের অবস্থা ভালো। এখন পরিবেশ শান্ত। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা এখন আর টেনশন করছে না। আমরা জিম করছি। বাফুফে সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা চেষ্টা করছেন আমাদের দেশে ফিরিয়ে নিতে।”

সবশেষে বাফুফে জানিয়েছে, বৃহস্পতিবারই দেশে ফিরবে জামাল ভূঁইয়ারা।

✒️ আরও পড়ুন 📖  জ্বালাও–পোড়াও করে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: আমান উল্লাহ আমান