ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ইতিহাসের পাতায় ৯ জানুয়ারি

এক নজরে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাবলি কালক্রমে রূপ নেয় ইতিহাসে। মানবসভ্যতার অগ্রযাত্রায় যেসব ঘটনা ভালো-মন্দ, প্রথম অর্জন কিংবা অভিশাপ ও আশীর্বাদ হিসেবে চিহ্নিত—সেগুলোরই স্থান হয় ইতিহাসের পাতায়। নানা প্রয়োজনে মানুষ ফিরে তাকায় সেই অতীতের দিকে।

আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

উল্লেখযোগ্য ঘটনাবলি
১৩১৭ – পঞ্চম ফিলিপস ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২২ – অ্যাড্রিয়ান এফ বোয়েনস পোপ নির্বাচিত হন।
১৭৫৭ – রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।
১৭৬০ – বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে।
১৭৭৬ – বিপ্লবী লেখক টমাস পেইনের ‘কমন সেন্স’ প্রকাশিত হয়।
১৭৯২ – তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৯ – নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের তহবিল গঠনে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন।
১৮১১ – প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়।
১৮১৬ – স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি প্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।
১৯১৫ – মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন; এই দিনটি স্মরণে পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস।
১৯১৫ – ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের পাশে মিসর সীমান্তের কাছে রাফার যুদ্ধ সংঘটিত হয়।
১৯১৭ – যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের প্রতিবাদে বিভিন্ন শহরে ধর্মঘট পালিত হয়।
১৯৪২ – জাপানি বাহিনী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দখল করে।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন দ্বীপে আক্রমণ চালায়।
১৯৫১ – নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৯৫৪ – সুদানে নিজস্ব সরকারব্যবস্থা প্রবর্তিত হয়।
১৯৬০ – নীল নদের ওপর বিশ্ববিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণকাজ শুরু হয়।
১৯৬৪ – পানামা খাল এলাকায় মার্কিন পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষ; ২১ জন পানামানিয়ান ও ৪ জন মার্কিন সৈন্য নিহত।
১৯৬৫ – পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম শুরু।
১৯৬৮ – মার্কিন মহাকাশযান ‘সার্ভেয়ার’ চাঁদে অবতরণ করে।
১৯৬৮ – সৌদি আরব, কুয়েত ও লিবিয়ার উদ্যোগে ওপেক প্রতিষ্ঠিত হয়; সদর দপ্তর কুয়েতে।
১৯৮২ – মিশর ও ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।
১৯৮৩ – পানামার কংডাডোলা দ্বীপে মধ্য আমেরিকার বিরোধ নিয়ে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক।
১৯৮৯ – ব্রিটেনে মিল্যাণ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ অবসানে জেনেভা বৈঠক ব্যর্থ হয়।
১৯৯২ – বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয়।
১৯৯৫ – ইরাক ও রাশিয়ার মধ্যে পারমাণবিক চুল্লি কেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষর।
১৯৯৭ – শ্রীলঙ্কায় তামিল গেরিলাদের হামলায় ১৪২ সৈন্য নিহত।
২০০৫ – পিএলও প্রধান নির্বাচনে রুহি ফতোয়া বিজয়ী হন।

জন্মদিন
১৫৫৪ – পোপ পঞ্চদশ গ্রেগরি।
১৮১১ – গিলবার্ট অ্যাবট এ বেকেট, ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৮৮৪ – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, সাহিত্যিক ও আইনজীবী।
১৮৯০ – ক্যারেল কাপেক, চেক লেখক ও নাট্যকার।
১৮৯৮ – ওয়ালয় বেকার, আমেরিকান শতবর্ষী মানব।
১৯০৮ – সিমোন দ্য বোভোয়ার, ফরাসি দার্শনিক ও লেখিকা।
১৯১২ – রামকৃষ্ণ রায়, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯১৩ – রিচার্ড নিক্সন, যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।
১৯২২ – হর গোবিন্দ খোরানা, নোবেলজয়ী প্রাণরসায়নী।
১৯২৬ – সিডনি লততেরব্য, ব্রিটিশ টেলিভিশন প্রযোজক।
১৯২৭ – সুন্দরলাল বহুগুণা, চিপকো আন্দোলনের নেতা।
১৯৩৪ – মহেন্দ্র কাপুর, ভারতীয় নেপথ্য সংগীতশিল্পী।
১৯৪৪ – জিমি পেজ, ইংরেজ গিটারিস্ট ও সুরকার।
১৯৫৫ – জে. কে. সিমন্স, মার্কিন অভিনেতা।
১৯৫৯ – রিগবারটা মেঞ্চু, নোবেলজয়ী সমাজকর্মী।
১৯৬৫ – ফারাহ খান, ভারতীয় পরিচালক ও কোরিওগ্রাফার।
১৯৭৪ – ফারহান আখতার, ভারতীয় অভিনেতা ও নির্মাতা।
১৯৭৮ – গেন্নারো গাতুসো, ইতালীয় ফুটবল তারকা।
১৯৮৭ – লুকাস লেইভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৯ – নিনা ডব্রেভ, কানাডিয়ান অভিনেত্রী।

মৃত্যুদিন
১২৮৩ – ওয়েন তিয়ানজিয়ান, চীনের প্রধানমন্ত্রী।
১৩২৪ – মার্কো পোলো, ইতালীয় পর্যটক ও বণিক।
১৬৯৩ – জব চার্নক, কলকাতা নগরীর পত্তনকারী।
১৭৯৯ – মারিয়া গায়েটানা আগ্নেসি, ইতালীয় গণিতবিদ।
১৯২৩ – সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় সিভিলিয়ান।
১৯৬১ – এমিলি গ্রিন বল্চ, নোবেলজয়ী অর্থনীতিবিদ।
১৯৯৮ – কেনিচি ফুকুই, নোবেলজয়ী রসায়নবিদ।
২০০৪ – সুবিনয় রায়, প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী।
২০১৩ – জেমস এম. বিউকানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ।
২০২২ – সাইফুদ্দাহার শহীদ, কম্পিউটারে বাংলা ভাষার পথিকৃৎ।
২০২৪ – রশিদ খান, ভারতীয় শাস্ত্রীয় সংগীতজ্ঞ।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

ইতিহাসের পাতায় ৯ জানুয়ারি

আপডেট সময়: ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬