ঘটনাবলি
৬৩৯ – সাহাবী হযরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিশর বিজয়।
১০৯৮ – প্রথম ধর্মযুদ্ধের সময় মা’নাত আল নুমানের গণহত্যা; প্রায় ২০ হাজার মানুষ নিহত, খাদ্যাভাব দেখা দিলে ক্রুসেডাররা নরমাংস ভক্ষণ শুরু করে।
১৩৩৮ – দিল্লিতে তৈমুর লং-এর হাতে এক লাখ মানুষ নিহত।
১৮০৪ – ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্পেন।
১৮৯৭ – ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত।
১৯০১ – ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি প্রথমবার আটলান্টিক পাড়ি দিয়ে বেতার বার্তা পাঠাতে সফল হন।
১৯০৪ – আলেম ও স্বাধীনতাকামীরা তেহরান ত্যাগ করে নগরী কোমে অভিবাসন শুরু করেন।
১৯১১ – বঙ্গভঙ্গ আইন বাতিল; ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর।
১৯২৫ – ইরানে কাজার রাজবংশের অবসান; পাহলভী বংশের শাসন শুরু।
১৯২৫ – ইরানের মজলিশ রেজা খানকে শাহ হিসেবে মনোনীত করে।
১৯৪১ – যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা; হাঙ্গেরি ও রোমানিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা; ভারত জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫২ – জেনিভা বিশ্ব সম্মেলন উপলক্ষে পিকাসো ‘শান্তির কপোত’ চিত্রকর্ম উপহার দেন।
১৯৫৮ – গায়ানা জাতিসংঘে যোগ দেয়।
১৯৬৩ – কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ – জোমো কেনিয়াত্তা কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৭১ – কক্সবাজার ও নরসিংদী পাক হানাদারমুক্ত হয়।
১৯৭৯ – বেইজিংয়ে লু সুইন গবেষণা সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৭৯ – কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৭০০ জনের মৃত্যু।
১৯৮৫ – যুক্তরাষ্ট্রের ভাড়াটে বিমান কানাডার নিউফান্ডল্যান্ডে বিধ্বস্ত, ২৫৮ জন নিহত।
১৯৮৮ – গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৯ – জাতিসংঘ শিশুদের নাগরিক অধিকার সনদ গ্রহণ করে।
১৯৯০ – দুর্নীতির অভিযোগে হুসেইন মুহম্মদ এরশাদ সপরিবারে গ্রেফতার।
১৯৯১ – রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি সই হয়।
১৯৯২ – ইইউর শীর্ষ সম্মেলন জেনিভায় শেষ হয়।
১৯৯২ – ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২,৫০০ জনের মৃত্যু।
১৯৯৩ – অক্টোবর বিপ্লবের পর রাশিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন।
১৯৯৪ – সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ চালু।
১৯৯৬ – বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানিবণ্টন চুক্তি সই।
১৯৯৭ – বিশ্বের এক নম্বর সন্ত্রাসী কালোসের বিচার।
২০১৩ – জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর।
২০১৯ – ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
জন্ম
১৭৩১ – ইরাসমাস ডারউইন, ইংরেজ চিকিৎসক ও দার্শনিক।
১৮৬৬ – আলফ্রেড ওয়ের্নার, নোবেলজয়ী রসায়নবিদ।
১৮৮০ – আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯০৫ – মুলকরাজ আনন্দ, ভারতীয় লেখক।
১৯১০ – বিমল ঘোষ, শিশুসাহিত্যিক।
১৯১৫ – ফ্রাঙ্ক সিনাত্রা, মার্কিন গায়ক ও অভিনেতা।
১৯২৭ – রবার্ট নর্টন নয়েস, ইন্টেলের সহ-প্রতিষ্ঠাতা।
১৯৩০ – মার্কিন সাংবাদিক বিল বুট্যাল।
১৯৩৪ – সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
১৯৪০ – কবি পবিত্র মুখোপাধ্যায়।
১৯৫০ – রজনিকান্ত, ভারতীয় অভিনেতা।
১৯৮০ – সিদ্ধার্থ শুক্লা, ভারতীয় অভিনেতা।
১৯৮১ – যুবরাজ সিং, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৪ – সোহেল তানভীর, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৬ – টমাস ওয়ান্সেয়, ইংরেজ অভিনেতা।
২০১১ – সাগ্নিক মাতব্বর।
মৃত্যু
১৬৮৫ – জন পেল, ইংরেজ গণিতবিদ ও জ্যোতির্বিদ।
১৮৮৯ – কবি রবার্ট ব্রাউনিং।
১৯৫১ – গায়িকা মিলড্রেড বেইলি।
১৯৫৪ – কিরণশঙ্কর রায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৯৫৬ – অনুপম ঘটক, বাঙালি সুরকার ও সংগীত পরিচালক।
১৯৬৩ – ইয়াসুজিরো ওজু, জাপানি চলচ্চিত্রকার।
১৯৬৫ – হেমেন্দ্রনাথ ঘোষ, ভারতের প্রথম সিরাম ভ্যাকসিন প্রস্তুতকারক।
১৯৭১ – সাংবাদিক নিজামুদ্দিন আহমদ (শহীদ)।
১৯৭৮ – অভিনেত্রী ও গায়িকা ফায় কম্পটন।
১৯৮৬ – একুশে পদকপ্রাপ্ত শিল্পী রশিদ চৌধুরী।
২০০১ – ফরাসি অভিনেতা জাঁ রিচার্ড।
২০০৫ – সন্দীপন চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের আভা গার্দ লেখক।
২০১০ – জার্মান ফুটবলার পিটার পাগেল।
২০১৩ – মুষ্টিযোদ্ধা এজরা সেলার্স।
২০২৪ – রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার।
অন্যান্য দিবস
স্মার্ট বাংলাদেশ দিবস
আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস
আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস

অনলাইন ডেস্ক 






