ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযান আরও জোরদার — আশুলিয়ায় দুই ব্যবসায়ী গ্রেফতার।

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য অর্জন করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।

বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)-এর একটি চৌকস টিম। অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এ সময় তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম, সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘোষবাগ এলাকার “মায়ের দোয়া স্টোর”-এর সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মানিকগঞ্জ সাটুরিয়ার নয়াডিংগি এলাকার মৃত আব্দুল রাজ্জাক এর ছেলে মোঃ আলফাজ হোসেন, পাবনা সাথিয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে মোঃ শাকিব হাসান। বর্তমান তারা আশুলিয়ার ঘোষবাগ সোনামিয়া মার্কেট এলাকায় বসবাস করেন। অভিযানকালে তাদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, ডিবি (উত্তর), ঢাকা জেলা। তিনি আরও বলেন, “মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা জেলা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযান আরও জোরদার — আশুলিয়ায় দুই ব্যবসায়ী গ্রেফতার।

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫