ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ সমঝোতা স্মারক ও ৩ নোট বিনিময়

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।

নোট বিনিময় চুক্তি

১. উচ্চশিক্ষা সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

২. কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

৩. হালাল ইকোসিস্টেম সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সমঝোতা স্মারক (এমওইউ)

১. প্রতিরক্ষা সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো’ সেরি মোহাম্মদ খালিদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

২ এলএনজি ও জ্বালানি সহযোগিতা – স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবীর খান।

৩. গবেষণা ও কৌশলগত সহযোগিতা – আইএসআইএস মালয়েশিয়া ও বিআইআইএসএস বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত।

৪. বাণিজ্য ও সেবা খাতে সহযোগিতা – মাইমস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) মধ্যে স্বাক্ষরিত।

৫. বাণিজ্যিক চেম্বার সহযোগিতা – মালয়েশিয়ার এনসিসিআইএম এবং বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে স্বাক্ষরিত।

এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, উচ্চশিক্ষা, হালাল শিল্প, কূটনৈতিক প্রশিক্ষণ এবং বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ সমঝোতা স্মারক ও ৩ নোট বিনিময়

আপডেট সময়: ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫