ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে আগামী বছরে একাধিক দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৬ সালে লং হলিডে: কখন, কীভাবে পাবেন টানা ছুটি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 143

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত ও জরুরি কাজে সময় চলে যায়। ফলে অবকাশ কাটানোর সুযোগ থাকে না। তবে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিললে পরিবার নিয়ে ঘুরে আসা বা নতুন কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়।

এই সুযোগের অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে প্রকৃত কার্যদিবসের ছুটি হবে ১৯ দিন।

ধর্মভিত্তিক ছুটির হিসাবে আগামী বছরে মুসলিম ধর্মীয় পর্বে ৫ দিন, হিন্দু ধর্মীয় পর্বে ৯ দিন, খ্রিষ্টান ধর্মীয় পর্বে ৮ দিন, বৌদ্ধ ধর্মীয় পর্বে ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

চলুন দেখে নেওয়া যাক—২০২৬ সালে কোন কোন মাসে টানা কত দিনের ছুটি কাটানো সম্ভব।

ফেব্রুয়ারি⤵️
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাতের ছুটি নির্ধারিত রয়েছে, যা বুধবার পড়তে পারে। এ ক্ষেত্রে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলেই ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

মার্চ⤵️
মার্চ মাসে সবচেয়ে বেশি লম্বা ছুটির সুযোগ রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে চার দিনের ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে। এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবেকদরের ছুটি নির্ধারিত। এর পরদিন ১৮ মার্চ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। ফলে ২৫ মার্চ বা ২৯ মার্চ একদিন ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ মিলবে।

এপ্রিল⤵️
এপ্রিলে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সাধারণ ছুটি। মাঝখানে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

মে⤵️
মে মাসে সবচেয়ে বড় সুখবর অপেক্ষা করছে। মাত্র দুই দিন ছুটি ম্যানেজ করলেই মিলবে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে মোট ছয় দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। যদি ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি নেওয়া যায়, তাহলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব।

আগস্ট⤵️
আগস্টে দুই দফায় টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।
এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। ২৭ আগস্ট একদিন ছুটি নিলেই টানা চার দিনের বিরতি মিলবে।

অক্টোবর⤵️
অক্টোবরে মাত্র একদিন ছুটি ম্যানেজ করলেই মিলবে টানা পাঁচ দিনের অবকাশ। ২০ অক্টোবর দুর্গাপূজার নবমীর নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর একদিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে দীর্ঘ অবকাশ পাওয়া যাবে।

ডিসেম্বর⤵️
বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে লম্বা ছুটির সুযোগ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সাধারণ ছুটি বুধবার। এর পরদিন ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলেই ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ মিলবে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে আগামী বছরে একাধিক দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৬ সালে লং হলিডে: কখন, কীভাবে পাবেন টানা ছুটি

আপডেট সময়: ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬