ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

সাভারে ধানের শীষের পক্ষে পীরগঞ্জবাসীর সভা

সাভারের হেমায়েতপুরে পীরগঞ্জবাসীর উদ্যোগে অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলামসহ দলীয় নেতারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’কে বিজয়ী করার লক্ষ্যে রাজধানীর উপকণ্ঠ সাভারের হেমায়েতপুরে পীরগঞ্জবাসীর উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর ক্লাব মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করা ছাড়া বিকল্প নেই। তারা তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের মাঝে নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার পুনরুদ্ধার।”

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, পীরগঞ্জের প্রবাসী সমাজের প্রতিনিধিবৃন্দ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিবৃন্দ আগত সবাইকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সাভারসহ সারাদেশে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

সাভারে ধানের শীষের পক্ষে পীরগঞ্জবাসীর সভা

আপডেট সময়: ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’কে বিজয়ী করার লক্ষ্যে রাজধানীর উপকণ্ঠ সাভারের হেমায়েতপুরে পীরগঞ্জবাসীর উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর ক্লাব মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করা ছাড়া বিকল্প নেই। তারা তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের মাঝে নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার পুনরুদ্ধার।”

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, পীরগঞ্জের প্রবাসী সমাজের প্রতিনিধিবৃন্দ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিবৃন্দ আগত সবাইকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সাভারসহ সারাদেশে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

✒️ আরও পড়ুন 📖  রাজশাহীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার