ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং সেই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা ক্ষমতায় যাবে।

১৮ কোটি মানুষের মালিকানা ফিরিয়ে আনতে অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই: নিপুণ রায়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়। রাষ্ট্রের মালিক জনগণ, এবং সেই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে কিংবা ক্ষমতায় আসবে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক টক শোতে তিনি বলেন, “সঠিক সময় সঠিক প্রক্রিয়ায় নির্বাচন না হওয়ার কারণে ফ্যাসিবাদ তার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। জনগণের ১৭ বছরের ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ হয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে। সেখানে ছাত্র জনতা, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।”

তিনি বলেন, এক দফার দাবি ছিল শেখ হাসিনার পতন। রক্তক্ষয়ী লড়াইয়ে দেড় হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন এবং দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।

নিপুণ রায় মনে করেন, গণতন্ত্রের প্রথম ধাপ হলো নির্বাচন এবং বর্তমানে সব রাজনৈতিক দল নির্বাচনী যাত্রায় অংশ নিয়েছে। তবে তিনি সমালোচনা করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশের পরিস্থিতি এতটা নাজুক হতো না।”

তিনি আরও সতর্ক করেন, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কথা বলছে বা হুমকি দিচ্ছে, তারা দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, “মুষ্টিমেয় কোনো ষড়যন্ত্রের সঙ্গে আঁতাত করে যদি কেউ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তবে গণতান্ত্রকামী সব দল ও জনগণ তা প্রতিহত করবে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং সেই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা ক্ষমতায় যাবে।

১৮ কোটি মানুষের মালিকানা ফিরিয়ে আনতে অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই: নিপুণ রায়

আপডেট সময়: ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়। রাষ্ট্রের মালিক জনগণ, এবং সেই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে কিংবা ক্ষমতায় আসবে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক টক শোতে তিনি বলেন, “সঠিক সময় সঠিক প্রক্রিয়ায় নির্বাচন না হওয়ার কারণে ফ্যাসিবাদ তার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। জনগণের ১৭ বছরের ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ হয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে। সেখানে ছাত্র জনতা, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।”

তিনি বলেন, এক দফার দাবি ছিল শেখ হাসিনার পতন। রক্তক্ষয়ী লড়াইয়ে দেড় হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন এবং দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।

নিপুণ রায় মনে করেন, গণতন্ত্রের প্রথম ধাপ হলো নির্বাচন এবং বর্তমানে সব রাজনৈতিক দল নির্বাচনী যাত্রায় অংশ নিয়েছে। তবে তিনি সমালোচনা করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশের পরিস্থিতি এতটা নাজুক হতো না।”

তিনি আরও সতর্ক করেন, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কথা বলছে বা হুমকি দিচ্ছে, তারা দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, “মুষ্টিমেয় কোনো ষড়যন্ত্রের সঙ্গে আঁতাত করে যদি কেউ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তবে গণতান্ত্রকামী সব দল ও জনগণ তা প্রতিহত করবে।”

✒️ আরও পড়ুন 📖  নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস