ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
১৭ বছর পর দেশে ফিরেই গণসংবর্ধনা শেষে মাকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

১৭ বছর পর দেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 195

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখানে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। গণসংবর্ধনা শেষে সরাসরি মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির এই শীর্ষ নেতা।

এদিকে, তারেক রহমান হাসপাতালে যাবেন—এমন খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের আশপাশে যেতে না পেরে হাসপাতালের সামনে অবস্থান নেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে সেখানে জড়ো হন তারা।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা এবং অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাওয়া রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

১৭ বছর পর দেশে ফিরেই গণসংবর্ধনা শেষে মাকে দেখতে হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

১৭ বছর পর দেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

আপডেট সময়: ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখানে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। গণসংবর্ধনা শেষে সরাসরি মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির এই শীর্ষ নেতা।

এদিকে, তারেক রহমান হাসপাতালে যাবেন—এমন খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের আশপাশে যেতে না পেরে হাসপাতালের সামনে অবস্থান নেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে সেখানে জড়ো হন তারা।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা এবং অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাওয়া রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ঢাকা-১৯ আসনে বিএনপির ডা. সালাউদ্দীন বাবুর মনোনয়ন দাখিল