ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জনদুর্ভোগ এড়াতে নগরবাসীর কাছে বিএনপির আগাম ক্ষমা, ৩০০ ফুট সড়কে সংবর্ধনা

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 137

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হলে তার জন্য আগাম ক্ষমা চেয়েছে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, তারেক রহমান জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচি সমর্থন করেন না। সে কারণেই রাজধানীর ব্যস্ততম কেন্দ্রস্থলে না করে একপাশে ৩০০ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি সরাসরি ৩০০ ফুট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সংবর্ধনা শেষে তিনি বিএনপি চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে পরে গুলশানের নিজ বাসভবনে যাবেন তারেক রহমান।

সম্মেলনে জানানো হয়, সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। পাশাপাশি রাজধানীর মূল সড়কগুলোতে যেন যানজট সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে—তারা যেন যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহার করেন। বিএনপির পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলা হয়েছে, এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলটি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

জনদুর্ভোগ এড়াতে নগরবাসীর কাছে বিএনপির আগাম ক্ষমা, ৩০০ ফুট সড়কে সংবর্ধনা

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট সময়: ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫