ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সমীরা রেড্ডি দীর্ঘ বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন। ছেলের অনুপ্রেরণায় নতুন ছবিতে দেখা যাবে তাকে।

১৩ বছর পর পর্দায় ফিরছেন সমীরা রেড্ডি, আসছেন ভৌতিক সিনেমা ‘চিমনি’-তে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 198

বলিউডের আবেদনময়ী উপস্থিতির জন্য বিশেষভাবে পরিচিত অভিনেত্রী সমীরা রেড্ডি দীর্ঘ ১৩ বছর ধরে রূপালি পর্দা থেকে দূরে ছিলেন। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেজ’ সিনেমায়। সেই দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন নতুন একটি ভৌতিক সিনেমার মাধ্যমে। ছবির নাম ‘চিমনি’।

সমীরার এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে এক বিশেষ গল্প। তিনি জানিয়েছেন, এক বছর আগে তার ছেলে পুরনো ছবি ‘রেস’ দেখে অবাক হয়ে বলেছিল,
“মা, তুমি তো এখন এমন দেখাও না। তুমি আবার অভিনয় করছ না কেন?”
এমন প্রশ্নই তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সমীরা বলেন,
“আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখাশোনাতেই ব্যস্ত। কিন্তু ওর কথাই আমার ভেতরে নতুন উদ্দীপনা জাগাল।”

৪৬ বছর বয়সী এই অভিনেত্রী গত পাঁচ বছর ধরে সামাজিকমাধ্যমে সক্রিয় রয়েছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জ ও বাস্তব জীবন নিয়ে খোলামেলা কথা বলতে শুরু করেন, যা ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে।

সমীরার বিনোদনজগতে যাত্রা শুরু ১৯৯৬ সালে, পঙ্কজ উদাসের জনপ্রিয় গজল ‘অর আহিস্তা’-এর মিউজিক ভিডিওতে। ২০০২ সালে ‘মেনে দিল তুজকো দিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে হিন্দি ছাড়াও তামিল, বাংলা, তেলুগু ও মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সমীরা রেড্ডি দীর্ঘ বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন। ছেলের অনুপ্রেরণায় নতুন ছবিতে দেখা যাবে তাকে।

১৩ বছর পর পর্দায় ফিরছেন সমীরা রেড্ডি, আসছেন ভৌতিক সিনেমা ‘চিমনি’-তে

আপডেট সময়: ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

বলিউডের আবেদনময়ী উপস্থিতির জন্য বিশেষভাবে পরিচিত অভিনেত্রী সমীরা রেড্ডি দীর্ঘ ১৩ বছর ধরে রূপালি পর্দা থেকে দূরে ছিলেন। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেজ’ সিনেমায়। সেই দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন নতুন একটি ভৌতিক সিনেমার মাধ্যমে। ছবির নাম ‘চিমনি’।

সমীরার এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে এক বিশেষ গল্প। তিনি জানিয়েছেন, এক বছর আগে তার ছেলে পুরনো ছবি ‘রেস’ দেখে অবাক হয়ে বলেছিল,
“মা, তুমি তো এখন এমন দেখাও না। তুমি আবার অভিনয় করছ না কেন?”
এমন প্রশ্নই তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সমীরা বলেন,
“আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখাশোনাতেই ব্যস্ত। কিন্তু ওর কথাই আমার ভেতরে নতুন উদ্দীপনা জাগাল।”

৪৬ বছর বয়সী এই অভিনেত্রী গত পাঁচ বছর ধরে সামাজিকমাধ্যমে সক্রিয় রয়েছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জ ও বাস্তব জীবন নিয়ে খোলামেলা কথা বলতে শুরু করেন, যা ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে।

সমীরার বিনোদনজগতে যাত্রা শুরু ১৯৯৬ সালে, পঙ্কজ উদাসের জনপ্রিয় গজল ‘অর আহিস্তা’-এর মিউজিক ভিডিওতে। ২০০২ সালে ‘মেনে দিল তুজকো দিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে হিন্দি ছাড়াও তামিল, বাংলা, তেলুগু ও মালয়ালম সিনেমায় অভিনয় করেছেন।

✒️ আরও পড়ুন 📖  ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান