ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

ক্যাটরিনা কাইফের হাতে প্রায় ২০ বার থাপ্পড় খেয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বহুমুখী অভিনেতাদের একজন ইমরান খান।‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে অভিনয়ের সময় একটি দৃশ্যের জন্য এমন কাণ্ড ঘটাতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাটরিনা কাইফ স্মরণীয় সেই ঘটনার বিষয়টি জানিয়েছেন।খবর জিয়ো নিউজ উর্দূর। 

ক্যাটরিনা বলেন, এই ছবির শুটিংয়ের সময় ইমরানকে একটি নির্দিষ্ট জায়গায় চড় মারতে হয়েছে। ওই দৃশ্যটি আমাকে হতাশ করেছিল। কারণ আমি যখন শট দিচ্ছিলাম তখন সেটি ফেক মনে হচ্ছিল। তাই এটিকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য ইমরান খানই তাকে সত্যিকারের জন্য চড় মারার পরামর্শ দিয়েছিলেন।

পরে ইমরান খানের পরামর্শ অনুযায়ী ক্যাটরিনা এগিয়ে যান। কিন্তু যেহেতু দৃশ্যটিতে একাধিক শট নেওয়ার প্রয়োজন ছিল তাই ইমরানকে প্রায় ১৫-১৬টি চড় মেরেছিলেন ক্যাটরিনা। শুটিং শেষে ক্যাটরিনা বলেছিলেন, ইমরান তাকে অনুরোধ করেছিলেন, ‘আমি আর কোনো থাপ্পড় নিতে পারব না।’ তবে এতকিছুর পরও দৃশ্যটি অনেক ভালো হয়েছিল।

রোমান্টিক কমেডি ছবি ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ইমরান খানের। তার আরও একটি পরিচয় রয়েছে। ইমরান খান আসলে আমির খানের ভাগ্নে। তার আসল নাম ইমরান পাল।

‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও শিশুশিল্পী হিসেবে আগেই আত্মপ্রকাশ হয়েছিল ইমরান খানের। আমির খানের ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল ইমরান খানকে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। 

নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর ইমরান খান কিডন্যাপ, লাক, আই হেট লাভ স্টোরিজ, দিল্লি বেলি, মেরে ব্রাদার কি দুলহান, এক ম্যা অর এক তু, মাতরু কি বিজলি কা মান্ডোলা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা!, গোরি তেরে পেয়ার মে, কাট্টি বাট্টিসহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

আপডেট সময়: ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

✒️ আরও পড়ুন 📖  কৃষক পরিচয়ে জমি কিনে আইনি জটিলতায় সুহানা খান