ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভারে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের আশ্বস্ত করলেন লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত একটি মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন নিয়ে যারা দ্বিধা-সংশয় ছড়ানোর চেষ্টা করছে, তারা সংখ্যায় খুবই অল্প। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। সাহস থাকলে দেশে এসে কথা বলুক।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হবে। তখন এসব অপপ্রচারকারীদের মুখে কালি পড়বে।”

নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ প্রস্তুতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাভার উপজেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস সম্মিলিতভাবে কাজ করছে।

তিনি বলেন, “নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।”

র‌্যাবের পোশাক পরিবর্তনের উদ্যোগ
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

উপস্থিত ছিলেন
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

সাভারে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের আশ্বস্ত করলেন লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়: ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬