ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রবাসীদের ভূমিকা অনন্য

প্রধান উপদেষ্টা ইউনূস: নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরইমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি।”

মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রস্তুতিও চলছে।

তিনি জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাসীদের সেবায় “নাগরিক সেবা বাংলাদেশ” নামে একটি উদ্যোগ এবং বিশ্বব্যাপী প্রবাসীদের সংযুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।

সভায় প্রবাসীদের জন্য দূতাবাসে জনবল বৃদ্ধি, অনিয়মিতদের নিয়মিতকরণ, গ্র্যাজুয়েট প্লাস ভিসা এবং বাণিজ্য-শিল্প সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে রয়েছেন এবং মঙ্গলবার সকালে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রবাসীদের ভূমিকা অনন্য

প্রধান উপদেষ্টা ইউনূস: নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে

আপডেট সময়: ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরইমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি।”

মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রস্তুতিও চলছে।

তিনি জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাসীদের সেবায় “নাগরিক সেবা বাংলাদেশ” নামে একটি উদ্যোগ এবং বিশ্বব্যাপী প্রবাসীদের সংযুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।

সভায় প্রবাসীদের জন্য দূতাবাসে জনবল বৃদ্ধি, অনিয়মিতদের নিয়মিতকরণ, গ্র্যাজুয়েট প্লাস ভিসা এবং বাণিজ্য-শিল্প সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে রয়েছেন এবং মঙ্গলবার সকালে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

✒️ আরও পড়ুন 📖  মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের