ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক আজ দুপুরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 139

সিইসি এএমএম নাসির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক বসবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। এর আগে রবিবার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ইসির কর্মকর্তারা জানান, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। গত বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে তা বাতিল করা হয়েছিল। গত বছরের ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করেন। তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক আজ দুপুরে

আপডেট সময়: ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক বসবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। এর আগে রবিবার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ইসির কর্মকর্তারা জানান, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন। গত বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে তা বাতিল করা হয়েছিল। গত বছরের ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করেন। তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

✒️ আরও পড়ুন 📖  শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান