ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবি (উত্তর), ঢাকা জেলার অভিযানে আশুলিয়া থেকে আটক; উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা

সাভারে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোররাতে আশুলিয়া থানার বড় ধনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিঃ) শ্রী সজিব মন্ডল, এসআই (নিঃ) ফজিকুল রহমান এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। সোমবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বড় ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাভারের চাকলগ্রাম এলাকার ইকবাল রিজভীর ছেলে আব্দুস সামীউল আলীম (২৮), নড়াইল সদর এর ইচর বাহা এলাকার মৃনাল কান্তি বিশ্বাস ছেলে স্বরুপ বিশ্বাস (২৭)। স্বরুপ বিশ্বাস সাভার থানাধীন মধুমতি মডেল টাউন (মিজান মিয়ার বাড়ি) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকা জেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ডিবি (উত্তর), ঢাকা জেলার অভিযানে আশুলিয়া থেকে আটক; উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা

সাভারে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

ঢাকা জেলার গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোররাতে আশুলিয়া থানার বড় ধনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিঃ) শ্রী সজিব মন্ডল, এসআই (নিঃ) ফজিকুল রহমান এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। সোমবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বড় ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাভারের চাকলগ্রাম এলাকার ইকবাল রিজভীর ছেলে আব্দুস সামীউল আলীম (২৮), নড়াইল সদর এর ইচর বাহা এলাকার মৃনাল কান্তি বিশ্বাস ছেলে স্বরুপ বিশ্বাস (২৭)। স্বরুপ বিশ্বাস সাভার থানাধীন মধুমতি মডেল টাউন (মিজান মিয়ার বাড়ি) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকা জেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় কাভার্ডভ্যান চালক হত্যায় পাঁচজন গ্রেপ্তার