ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভারের আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালক হত্যায় পাঁচজন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যান চালক শামীম হোসেন হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার নড়িয়া থানার আটগ্রামের ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানার বেউথার মৃণাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতার আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশার বাবু মিজি (৩০) ও গাজীপুর জেলার কালিয়াকৈরের ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, একটি কাঠের লাঠি ও একটি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেন (২৭)-কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শামীম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

সাভারের আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়ায় কাভার্ডভ্যান চালক হত্যায় পাঁচজন গ্রেপ্তার

আপডেট সময়: ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫