ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মিরপুরে সমাবেশ, ১৪ দফা দাবি জানাল সাংবাদিক সমাজ

সাংবাদিক নির্যাতনে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে: আহমেদ আবু জাফর

সাংবাদিক নির্যাতনে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “সাংবাদিক নির্যাতনের পর আদালতে পৌঁছাতে পারলেই জামিন মেলে—এ যেন নিয়মে পরিণত হয়েছে।”

সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর স্বাধীনতা গোলচক্করে বাগেরহাটের সাংবাদিক এস এম আয়াতকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আবু জাফর বলেন, “সম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে আটজন সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্তরা একদিনের মাথায় জামিন পেয়েছেন। এতে গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশ করছে।”

মিরপুরের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মামুন, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর আকতারুজ্জামান তারেক, সাংবাদিক নেতা মনিরুজ্জামান মনি, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাংবাদিক আনিস লিমন প্রমুখ।

ঢাকা মিডিয়া সেলের এডমিন আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মো. ইসরাফিল ও রাজু আহমেদ।

সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়ন এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ ১৪ দফা দাবি উপস্থাপন করা হয়। এছাড়া অবিলম্বে সাংবাদিক আয়াত হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মিরপুরে সমাবেশ, ১৪ দফা দাবি জানাল সাংবাদিক সমাজ

সাংবাদিক নির্যাতনে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে: আহমেদ আবু জাফর

আপডেট সময়: ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

সাংবাদিক নির্যাতনে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “সাংবাদিক নির্যাতনের পর আদালতে পৌঁছাতে পারলেই জামিন মেলে—এ যেন নিয়মে পরিণত হয়েছে।”

সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর স্বাধীনতা গোলচক্করে বাগেরহাটের সাংবাদিক এস এম আয়াতকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আবু জাফর বলেন, “সম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে আটজন সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্তরা একদিনের মাথায় জামিন পেয়েছেন। এতে গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও ক্ষোভ প্রকাশ করছে।”

মিরপুরের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মামুন, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর আকতারুজ্জামান তারেক, সাংবাদিক নেতা মনিরুজ্জামান মনি, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাংবাদিক আনিস লিমন প্রমুখ।

ঢাকা মিডিয়া সেলের এডমিন আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মো. ইসরাফিল ও রাজু আহমেদ।

সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়ন এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ ১৪ দফা দাবি উপস্থাপন করা হয়। এছাড়া অবিলম্বে সাংবাদিক আয়াত হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

✒️ আরও পড়ুন 📖  গাজীপুরের পর আশুলিয়ায় সাংবাদিক অপহরণ ও হত্যার চেষ্টা, আটক ২