ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
মাদকবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জেরে ৭১ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন সাংবাদিক।

গাজীপুরের পর আশুলিয়ায় সাংবাদিক অপহরণ ও হত্যার চেষ্টা, আটক ২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আশুলিয়ায় আরেক সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক সোমবার (১১ আগস্ট) রাতে এ হামলার শিকার হন।

রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় অনিককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

জাহিদুল ইসলাম অনিক জানান, তিনি ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন শেষ করে বাইপাইলের একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন তার জন্য অপেক্ষা করছিল। বাসার উদ্দেশ্যে রওনা দিলে তারা পিছু নেয়। বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা চারজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে গাড়িতে তোলার চেষ্টা করে।

তিনি আরও বলেন, “আমার অনুসন্ধান ছিল ফার্মেসির আড়ালে মাদক বিক্রি ও সরবরাহ নিয়ে। এজন্য তারা আমাকে টার্গেট করেছিল। স্থানীয়দের তৎপরতায় আমি রক্ষা পাই।”

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

এ ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জেরে ৭১ টিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন সাংবাদিক।

গাজীপুরের পর আশুলিয়ায় সাংবাদিক অপহরণ ও হত্যার চেষ্টা, আটক ২

আপডেট সময়: ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আশুলিয়ায় আরেক সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক সোমবার (১১ আগস্ট) রাতে এ হামলার শিকার হন।

রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় অনিককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

জাহিদুল ইসলাম অনিক জানান, তিনি ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন শেষ করে বাইপাইলের একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন তার জন্য অপেক্ষা করছিল। বাসার উদ্দেশ্যে রওনা দিলে তারা পিছু নেয়। বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা চারজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে গাড়িতে তোলার চেষ্টা করে।

তিনি আরও বলেন, “আমার অনুসন্ধান ছিল ফার্মেসির আড়ালে মাদক বিক্রি ও সরবরাহ নিয়ে। এজন্য তারা আমাকে টার্গেট করেছিল। স্থানীয়দের তৎপরতায় আমি রক্ষা পাই।”

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

এ ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ১০০ পিস ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি