ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৯ জন আটক জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল, দ্রুত গ্রেফতারের দাবি মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সদস্যসহ আটক ৪ ঝিকরগাছায় সন্ত্রাসী হামলা: মৃত্যুর সঙ্গে লড়ছেন রবিউল আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য আটক, উদ্ধার ধারালো অস্ত্র জনস্বার্থ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ওপর জোর জেএ টিভির কর্মশালায় সাভার-ধামরাইয়ে ডিবির অভিযান: মাদক কারবারি ও ডাকাত দলের ১০ সদস্য আটক ‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’— সামাজিক চাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য শেফালি শাহর চামড়া শিল্প রপ্তানিতে এখনও বিশাল সম্ভাবনা, সিইটিপির সমস্যা সমাধানের আশ্বাস শিল্পমন্ত্রীর সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ আটক ৪
ডিজিটাল যুগে ওসিন্ট, মাল্টিমিডিয়া ও জনস্বার্থ সাংবাদিকতায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান

জনস্বার্থ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ওপর জোর জেএ টিভির কর্মশালায়

প্রযুক্তিনির্ভর, বস্তুনিষ্ঠ এবং আধুনিক সাংবাদিকতা চর্চার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় জেএ টিভি’র উদ্যোগে দিনব্যাপী প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতা, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের কৌশল তুলে ধরতে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সোমবার (১৮ মে ) রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেএ টিভি’র প্রতিনিধিদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক সাংবাদিকতার নতুন ধারা সম্পর্কে অবহিতকরণ এবং তথ্য যাচাইয়ের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ তিনটি বিষয়— ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), জনস্বার্থে সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ সেশনগুলোতে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার এবং সাংবাদিকতার নৈতিক দিক নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) বিষয়ক সেশনে অংশগ্রহণকারীদের শেখানো হয় কীভাবে ইন্টারনেটে উন্মুক্তভাবে পাওয়া তথ্য, ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে সংবাদের সত্যতা যাচাই করতে হয়। প্রশিক্ষণে গুগল রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন যাচাই, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ভেরিফিকেশন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহারের পদ্ধতি তুলে ধরা হয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তারের প্রেক্ষাপটে এসব বিষয় সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক সেশনে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকদের আইনি সুরক্ষা, তথ্য সংগ্রহের নৈতিকতা এবং তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব কেবল সংবাদ পরিবেশন নয়, বরং সমাজের সমস্যা ও অসঙ্গতিগুলো তুলে ধরে জনস্বার্থে ভূমিকা রাখা।

এছাড়া মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা সেশনে সংবাদ পরিবেশনের আধুনিক কৌশল তুলে ধরা হয়। সেখানে টেক্সট, ছবি, ভিডিও, ইনফোগ্রাফিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্টকে সমন্বয় করে কীভাবে আকর্ষণীয় ও কার্যকর সংবাদ তৈরি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত এবং সঠিকভাবে সংবাদ পৌঁছে দেওয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, “ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী।

জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গী এবং জেএ টিভি’র হেড অব ডিজিটাল জয় কর্মকার।

এছাড়াও আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন জাকির, মোঃ ফারুক হোসেন, মোঃ রফিকুল ইসলাম মানিক এবং আল মামুন এলিট সাগর। কর্মশালাজুড়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ, তথ্য যাচাইয়ের জটিলতা এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা জানান, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এমন প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনেরও দাবি জানান তারা।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলী। তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্যে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেএ টিভি’র হেড অব নিউজ ওমর ফারুক রবিন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিহাব শেখ ও সবুজ বাঙালি। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৯ জন আটক

ডিজিটাল যুগে ওসিন্ট, মাল্টিমিডিয়া ও জনস্বার্থ সাংবাদিকতায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান

জনস্বার্থ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ওপর জোর জেএ টিভির কর্মশালায়

আপডেট সময়: ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬