ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
নারীদের জন্য ৬০ শতাংশ কোটা বাদ, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য নতুন কোটা সংরক্ষণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারীদের কোটা বাতিল, নতুন ৭ শতাংশ কোটা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন এনেছে সরকার। এতদিন নারীদের জন্য নির্ধারিত বিশেষ কোটা থাকলেও তা বাতিল করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী এবার ৭ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এটি “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫” নামে অভিহিত হবে এবং অবিলম্বে কার্যকর হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক হবে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। তবে কোটার আওতায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই পদ মেধার ভিত্তিতেই পূরণ করা হবে।

এছাড়া, নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে। সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০ শতাংশ পদ বরাদ্দ থাকবে। একই সঙ্গে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ শতাংশ কোটা ছিল। তবে নতুন বিধিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ২০১৯ সালের বিধিমালা রহিত বলে বিবেচিত হবে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নারীদের জন্য ৬০ শতাংশ কোটা বাদ, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য নতুন কোটা সংরক্ষণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারীদের কোটা বাতিল, নতুন ৭ শতাংশ কোটা

আপডেট সময়: ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন এনেছে সরকার। এতদিন নারীদের জন্য নির্ধারিত বিশেষ কোটা থাকলেও তা বাতিল করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী এবার ৭ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এটি “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫” নামে অভিহিত হবে এবং অবিলম্বে কার্যকর হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক হবে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। তবে কোটার আওতায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই পদ মেধার ভিত্তিতেই পূরণ করা হবে।

এছাড়া, নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে। সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০ শতাংশ পদ বরাদ্দ থাকবে। একই সঙ্গে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ শতাংশ কোটা ছিল। তবে নতুন বিধিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ২০১৯ সালের বিধিমালা রহিত বলে বিবেচিত হবে।

✒️ আরও পড়ুন 📖  এইচএসসি–আলিম পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ১১ বোর্ডে আবেদন ৪ লাখ ২৮ হাজার খাতা