ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার সকাল ১০টায় একযোগে দেশের সকল সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ

এইচএসসি–আলিম পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ১১ বোর্ডে আবেদন ৪ লাখ ২৮ হাজার খাতা

২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়।

একইসঙ্গে যেসব নম্বর থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছিল, সেসব নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষানিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছে রেকর্ডসংখ্যক আবেদন। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন জমা পড়েছে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পরদিন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে আবেদন ফি ছিল ১৫০ টাকা।

উল্লেখ্য, এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন—পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, যা ৪১.১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, আর ছাত্রদের ৫৪.৬০ শতাংশ

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

রোববার সকাল ১০টায় একযোগে দেশের সকল সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ

এইচএসসি–আলিম পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ১১ বোর্ডে আবেদন ৪ লাখ ২৮ হাজার খাতা

আপডেট সময়: ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫