শারীরিক সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাশতা। দীর্ঘ সময় ঘুমের পর পেট একেবারে খালি থাকে, তাই সকালে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেলে সারাদিনের শক্তি ও পুষ্টি পাওয়া যায়। তবে কিছু খাবার খালি পেটে খাওয়া ঠিক নয়, কারণ তা হজমে সমস্যা, অস্বস্তি, বমি বমি ভাব ও অ্যাসিডিটি তৈরি করতে পারে। তাই সকালে পুষ্টিকর কিছু খাবার বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
চলুন জেনে নেই সকালে কোন খাবারগুলো খেলে শরীর থাকবে চাঙা ও সুস্থ—
🍋 লেবুপানি
সকালে এক গ্লাস হালকা গরম লেবুপানি খেলে হজমশক্তি বাড়ে। লেবুপানিতে মধু মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম ও বুকজ্বালার সমস্যা দূর হয়। লেবুতে থাকা ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
🌾 ওটস
ওটস বা ওটমিল পুষ্টিকর ফাইবারসমৃদ্ধ একটি খাবার। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজম ক্ষমতা উন্নত করে। নিয়মিত ওটস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদ্রোগের ঝুঁকি কমে। সকালে ওটস খাওয়া শক্তি জোগায় সারাদিনের জন্য।
🥣 দই
দই হলো প্রাকৃতিক প্রোবায়োটিক, যা হজমে সহায়তা করে। এতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি, ম্যাগনেশিয়াম ও পটাসিয়াম। সকালে দই খেলে সারাদিন হজমের সমস্যা হয় না। চাইলে ফল বা স্মুদির সঙ্গে দই খেতে পারেন।
🥚 ডিম
ডিম একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাবার। এতে রয়েছে ভিটামিন ডি, এ, বি২, বি১২, বায়োটিন ও উচ্চমাত্রার প্রোটিন। সকালের নাশতায় ডিম রাখলে সারাদিনের পুষ্টির চাহিদা অনেকটাই পূরণ হয় এবং শরীর থাকে সক্রিয়।
🍵 গ্রিন টি
গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি হজমশক্তি ভালো রাখে, পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিদিন সকালে এক কাপ গ্রিন টি শরীরকে সতেজ রাখে।
🌰 কাঠবাদাম
সকালের খাবারে কাঠবাদাম খুবই উপকারী। এতে থাকা ফাইবার, প্রোটিন, ভিটামিন, ম্যাগনেশিয়াম ও ফসফরাস শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগায়। ভিজিয়ে খাওয়া কাঠবাদাম সবচেয়ে উপকারী, কারণ এতে থাকা পুষ্টিগুণ সহজে শরীরে শোষিত হয়।
🌿 চিয়া সিড
চিয়া সিডে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়া এতে আছে পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার। এটি হজম শক্তি উন্নত করে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত চিয়া সিড খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
সকালের খাবারে নিয়মিত এসব পুষ্টিকর উপাদান রাখলে সারাদিন থাকবে শক্তি, মন থাকবে সতেজ এবং শরীর থাকবে সুস্থ।

লাইফস্টাইল ডেস্ক 









