ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
এশিয়া কাপে সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে এখন জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে, সঙ্গে নজর রাখতে হবে নেট রান রেটের হিসাবেও।

শ্রীলঙ্কার কাছে বড় হারে চাপে বাংলাদেশ, সুপার ফোরের সমীকরণ কী?

শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কাছে বড় হারে বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্নে ধাক্কা লেগেছে। লঙ্কানরা ম্যাচ জিতেছে ৩২ বল হাতে রেখে, ফলে নেট রান রেটেও (-০.৬৫০) চাপে পড়ে গেছে লিটন দাসের দল।

প্রথম দুই ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। লিটন দাসের ২৮, জাকের আলীর অপরাজিত ৪১ এবং শামীম পাটোয়ারীর অপরাজিত ৪২ রানে ভর করে ১৩৯ রান তোলে বাংলাদেশ। তবে সেটি যথেষ্ট হয়নি। লঙ্কানরা ১০ ওভারেই তিন অঙ্কে পৌঁছে যায়, যদিও মাঝপথে একটি ধস নামে, তারপরও সহজেই জয় তুলে নেয় তারা।

এতে শ্রীলঙ্কা তাদের শিরোপা ধরে রাখার মিশন ভালোভাবেই শুরু করল। অন্যদিকে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ।

বাংলাদেশকে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার কাছেও হেরে যায়, তবে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে। কিন্তু আফগানিস্তান যদি বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কাকেও হারায়, তবে আসবে নেট রান রেটের হিসাব। বর্তমানে আফগানিস্তানের নেট রান রেট ৪.৭০০, শ্রীলঙ্কার ২.৫৯৫ এবং বাংলাদেশের -০.৬৫০। তাই আফগানিস্তানকে হারাতে হলে বড় ব্যবধানে জয় চাই লিটন দাসদের, না হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার জয়-পরাজয়ের দিকে। বাংলাদেশের হাতে এখন শুধু একটি সুযোগ—শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানো এবং নেট রান রেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। না হলে সুপার ফোরের টিকিট থাকবে প্রতিপক্ষের হাতে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

এশিয়া কাপে সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে এখন জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে, সঙ্গে নজর রাখতে হবে নেট রান রেটের হিসাবেও।

শ্রীলঙ্কার কাছে বড় হারে চাপে বাংলাদেশ, সুপার ফোরের সমীকরণ কী?

আপডেট সময়: ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কাছে বড় হারে বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্নে ধাক্কা লেগেছে। লঙ্কানরা ম্যাচ জিতেছে ৩২ বল হাতে রেখে, ফলে নেট রান রেটেও (-০.৬৫০) চাপে পড়ে গেছে লিটন দাসের দল।

প্রথম দুই ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। লিটন দাসের ২৮, জাকের আলীর অপরাজিত ৪১ এবং শামীম পাটোয়ারীর অপরাজিত ৪২ রানে ভর করে ১৩৯ রান তোলে বাংলাদেশ। তবে সেটি যথেষ্ট হয়নি। লঙ্কানরা ১০ ওভারেই তিন অঙ্কে পৌঁছে যায়, যদিও মাঝপথে একটি ধস নামে, তারপরও সহজেই জয় তুলে নেয় তারা।

এতে শ্রীলঙ্কা তাদের শিরোপা ধরে রাখার মিশন ভালোভাবেই শুরু করল। অন্যদিকে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ।

বাংলাদেশকে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার কাছেও হেরে যায়, তবে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাবে। কিন্তু আফগানিস্তান যদি বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কাকেও হারায়, তবে আসবে নেট রান রেটের হিসাব। বর্তমানে আফগানিস্তানের নেট রান রেট ৪.৭০০, শ্রীলঙ্কার ২.৫৯৫ এবং বাংলাদেশের -০.৬৫০। তাই আফগানিস্তানকে হারাতে হলে বড় ব্যবধানে জয় চাই লিটন দাসদের, না হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার জয়-পরাজয়ের দিকে। বাংলাদেশের হাতে এখন শুধু একটি সুযোগ—শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানো এবং নেট রান রেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। না হলে সুপার ফোরের টিকিট থাকবে প্রতিপক্ষের হাতে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত