ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
দুই গোলে পিছিয়ে থেকেও পিএসজি শেষ মুহূর্তে সমতা ফেরায় এবং টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে নেয় বছরের পঞ্চম শিরোপা।

শেষ মুহূর্তের নাটকে টটেনহামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো পিএসজি

চ্যাম্পিয়নস লিগের শিরোপা উদযাপন করছে পিএসজি। ছবি : পিএসজির ফেসবুক পেজ থেকে

উয়েফা সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে নাটকীয় জয় পেলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা তিন মাসের মধ্যে দ্বিতীয়বার ট্রফি হাতছাড়া করলো টটেনহাম হটস্পারের হাত থেকে। ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের জোড়া গোল এনে ম্যাচকে টাইব্রেকারে নেয় পিএসজি, এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জিতে নেয় বছরের পঞ্চম শিরোপা।

চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথম ফরাসি ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো লুইস এনরিকের দল। ৮৫ মিনিটে লি কাং ইন ব্যবধান কমান এবং ইনজুরি টাইমে উসমান দেম্বেলের ক্রসে গনসালো রামোসের হেডে সমতা ফেরে।

ম্যাচের শুরুতে ৩৯ মিনিটে মিকি ফন ডার ভেনের গোলে এগিয়ে যায় টটেনহাম। হাফ টাইমের আগে পেদ্রো পোরোর ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ করে লন্ডনের ক্লাবটি।

কিন্তু শেষ মুহূর্তের প্রত্যাবর্তনে দারুণ লড়াই করে পিএসজি। শুটআউটে শুরুতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে নুনো মেন্দেসের জয়সূচক পেনাল্টি শটে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।

এটাই ছিল টটেনহামের নতুন কোচ ফ্রাঙ্কের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া করে তার দল।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুই গোলে পিছিয়ে থেকেও পিএসজি শেষ মুহূর্তে সমতা ফেরায় এবং টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে নেয় বছরের পঞ্চম শিরোপা।

শেষ মুহূর্তের নাটকে টটেনহামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো পিএসজি

আপডেট সময়: ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

উয়েফা সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে নাটকীয় জয় পেলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি জায়ান্টরা তিন মাসের মধ্যে দ্বিতীয়বার ট্রফি হাতছাড়া করলো টটেনহাম হটস্পারের হাত থেকে। ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের জোড়া গোল এনে ম্যাচকে টাইব্রেকারে নেয় পিএসজি, এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জিতে নেয় বছরের পঞ্চম শিরোপা।

চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথম ফরাসি ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো লুইস এনরিকের দল। ৮৫ মিনিটে লি কাং ইন ব্যবধান কমান এবং ইনজুরি টাইমে উসমান দেম্বেলের ক্রসে গনসালো রামোসের হেডে সমতা ফেরে।

ম্যাচের শুরুতে ৩৯ মিনিটে মিকি ফন ডার ভেনের গোলে এগিয়ে যায় টটেনহাম। হাফ টাইমের আগে পেদ্রো পোরোর ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ করে লন্ডনের ক্লাবটি।

কিন্তু শেষ মুহূর্তের প্রত্যাবর্তনে দারুণ লড়াই করে পিএসজি। শুটআউটে শুরুতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে নুনো মেন্দেসের জয়সূচক পেনাল্টি শটে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।

এটাই ছিল টটেনহামের নতুন কোচ ফ্রাঙ্কের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া করে তার দল।

✒️ আরও পড়ুন 📖  আইপিএল চলাকালেই নির্ধারণ হবে রোহিতের ভাগ্য