ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার
নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদিত ১১৫টি প্রতীকের তালিকায় নেই শাপলা প্রতীক। তাই এনসিপিকে বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 183

তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করেছিল। তবে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদিত প্রতীক তালিকায় শাপলা না থাকায় দলটি এ প্রতীক পাবে না বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, “আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”

এনসিপি ইতোমধ্যে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তবে ইসি দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে। সচিব বলেন, এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান আছে। নিবন্ধন–সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার কাজ চলছে। এ ছাড়া প্রতীক ও আচরণবিধি সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে এক ধাপ এগিয়েছে।

অন্যদিকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে এসব আলোচনার সময়সূচি ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদিত ১১৫টি প্রতীকের তালিকায় নেই শাপলা প্রতীক। তাই এনসিপিকে বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আপডেট সময়: ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করেছিল। তবে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদিত প্রতীক তালিকায় শাপলা না থাকায় দলটি এ প্রতীক পাবে না বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, “আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”

এনসিপি ইতোমধ্যে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তবে ইসি দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে। সচিব বলেন, এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান আছে। নিবন্ধন–সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার কাজ চলছে। এ ছাড়া প্রতীক ও আচরণবিধি সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে এক ধাপ এগিয়েছে।

অন্যদিকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে এসব আলোচনার সময়সূচি ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  বরিশালের বন কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে ১৭ বিয়ের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন