ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
যৌতুক, নির্যাতন ও প্রতারণার অভিযোগ; অভিযুক্তের দাবি সবই মিথ্যা, আদালতে রিট

বরিশালের বন কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে ১৭ বিয়ের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতারণার শিকার হওয়া নারী ও তাদের আত্মীয় পরিজনরা।

বরিশালের বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে একে একে ১৭টি বিয়ের অভিযোগ উঠেছে। নারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে তাকে আখ্যায়িত করে ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই কর্মকর্তার দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতারণার শিকার নারীরা ও তাদের আত্মীয়-পরিজনরা।

অভিযুক্তের একজন স্ত্রী বলেন, “২০১৮ সাল থেকে দেখছি তার সঙ্গে বিভিন্ন মেয়ের সম্পর্ক। আমাকে বিয়ে করেছে নিজেকে অবিবাহিত দাবি করে। যৌতুক নিয়েছে। এসব নিয়ে প্রতিবাদ করলে অমানবিক নির্যাতন চালাত। সংসার বাঁচাতে চুপ ছিলাম। তখনও জানতাম না এতগুলো বিয়ে করেছে। তার কঠোর শাস্তি চাই।”

নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগীর বোন জানান, কবির হোসেন একের পর এক বিয়ে করে যৌতুক নেন এবং কিছুদিন পর স্ত্রীদের ছেড়ে দেন। প্রতিবাদ করলে নারীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি।

একই দিনে বন সংরক্ষকের কার্যালয় পরিদর্শনে আসেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সাইদুর রহমান। তবে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবির পাটোয়ারী জানান, তিনি আইনজীবী ছাড়া কোনো মন্তব্য করবেন না। পরে তার আইনজীবী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু বলেন, “বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তার একটিও সত্য নয়। আমরা আইনি প্রক্রিয়ায় এর মোকাবিলা করব।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

যৌতুক, নির্যাতন ও প্রতারণার অভিযোগ; অভিযুক্তের দাবি সবই মিথ্যা, আদালতে রিট

বরিশালের বন কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে ১৭ বিয়ের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

আপডেট সময়: ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বরিশালের বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে একে একে ১৭টি বিয়ের অভিযোগ উঠেছে। নারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে তাকে আখ্যায়িত করে ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই কর্মকর্তার দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতারণার শিকার নারীরা ও তাদের আত্মীয়-পরিজনরা।

অভিযুক্তের একজন স্ত্রী বলেন, “২০১৮ সাল থেকে দেখছি তার সঙ্গে বিভিন্ন মেয়ের সম্পর্ক। আমাকে বিয়ে করেছে নিজেকে অবিবাহিত দাবি করে। যৌতুক নিয়েছে। এসব নিয়ে প্রতিবাদ করলে অমানবিক নির্যাতন চালাত। সংসার বাঁচাতে চুপ ছিলাম। তখনও জানতাম না এতগুলো বিয়ে করেছে। তার কঠোর শাস্তি চাই।”

নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগীর বোন জানান, কবির হোসেন একের পর এক বিয়ে করে যৌতুক নেন এবং কিছুদিন পর স্ত্রীদের ছেড়ে দেন। প্রতিবাদ করলে নারীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি।

একই দিনে বন সংরক্ষকের কার্যালয় পরিদর্শনে আসেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সাইদুর রহমান। তবে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবির পাটোয়ারী জানান, তিনি আইনজীবী ছাড়া কোনো মন্তব্য করবেন না। পরে তার আইনজীবী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু বলেন, “বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তার একটিও সত্য নয়। আমরা আইনি প্রক্রিয়ায় এর মোকাবিলা করব।”

✒️ আরও পড়ুন 📖  সাভারে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মান, বাঁধা দেয়ায় হত্যার হুমকি