ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন; দক্ষ মানবসম্পদ গঠনে প্রশিক্ষণের গুরুত্বারোপ

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ার ওপর জোর প্রধানমন্ত্রীর

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার একটি মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের কল্যাণে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে সচেষ্ট।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন; দক্ষ মানবসম্পদ গঠনে প্রশিক্ষণের গুরুত্বারোপ

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ার ওপর জোর প্রধানমন্ত্রীর

আপডেট সময়: ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার একটি মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের কল্যাণে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে সচেষ্ট।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আজ থেকেই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট