ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আচরণবিধি নিশ্চিত করতে টানা দায়িত্ব পালন করবেন ভোটের দুই দিন পর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আজ থেকেই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 128

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি ভঙ্গ রোধে তারা মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বিভিন্ন এলাকায় সরেজমিন তদারকি করবেন। ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। এ চিঠিতে স্বাক্ষর করেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকেই প্রতিটি উপজেলা ও থানা এলাকায় কমপক্ষে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, যারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করবেন। এছাড়া নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানায়, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এই তৎপরতা আগামী ভোটের দিনসহ পরবর্তী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণা, পোস্টার-ব্যানার ব্যবহার, সভা-সমাবেশসহ প্রতিটি বিষয়ই আইন অনুযায়ী নজরদারিতে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আচরণবিধি নিশ্চিত করতে টানা দায়িত্ব পালন করবেন ভোটের দুই দিন পর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আজ থেকেই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট সময়: ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি ভঙ্গ রোধে তারা মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বিভিন্ন এলাকায় সরেজমিন তদারকি করবেন। ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। এ চিঠিতে স্বাক্ষর করেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকেই প্রতিটি উপজেলা ও থানা এলাকায় কমপক্ষে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, যারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করবেন। এছাড়া নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানায়, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এই তৎপরতা আগামী ভোটের দিনসহ পরবর্তী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণা, পোস্টার-ব্যানার ব্যবহার, সভা-সমাবেশসহ প্রতিটি বিষয়ই আইন অনুযায়ী নজরদারিতে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের।

✒️ আরও পড়ুন 📖  সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের