ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
ছেলে ঈশানের সঙ্গে খুনসুটি ভরা ভিডিও পোস্ট করলেও নেটিজেনদের একাংশ কটাক্ষে ভরিয়ে দেন অভিনেত্রীকে

মেকআপ ছাড়াই ভিডিও পোস্ট করায় ফের ট্রলের শিকার নুসরাত জাহান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 289

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই নানান বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক কারণে তাকে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে মেকআপ ছাড়া ছবি বা ভিডিও পোস্ট করলেই সমালোচনায় পড়েন এই তারকা।

সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। ভিডিওতে মা-ছেলের দুষ্টুমি নজরে আসে ভক্তদের। তবে অভিনেত্রীকে মেকআপ ছাড়া দেখে নেটিজেনদের একাংশ ফের তীব্র কটাক্ষ করেন।

ভিডিওতে দেখা গেছে, সদ্য ঘুম থেকে ওঠা নুসরাতকে কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল আর সাদা টি-শার্টে। এ সময় ঈশান খেলনা গাড়ি চালাচ্ছিলেন মায়ের মাথা ও মুখের ওপর দিয়ে। নুসরাত হেসেই বলেন— “আমার ওপর দিয়ে কেন গাড়ি চালাচ্ছো?” কিন্তু ছেলের খেলায় কোনো প্রভাব পড়ে না।

ভিডিওটি প্রকাশ হতেই নানান কটাক্ষ ছুড়ে দেন নেটিজেনরা। কেউ বলেন— “করণ জোহারের ফিমেল ভার্সন”, কেউ কটাক্ষ করেন সার্জারি নিয়ে। আরেকজন লেখেন— “রাজকুমারি কোকো ভার্সন, চেহারা কী করছে রে!”

একটি সূত্র জানিয়েছে, নুসরাত ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন সার্জারির মাধ্যমে। আর এ কারণেই তাকে প্রায়ই ট্রলের মুখে পড়তে হয়। এর আগেও ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

এদিকে, কাজের দিক থেকে শিগগিরই বড়পর্দায় ফিরছেন নুসরাত। ‘রক্তবীজ ২’ সিনেমায় আইটেম গানে দেখা যাবে তাকে। এরই মধ্যে তার গান “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করা যাবে না” ভাইরাল হয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছেলে ঈশানের সঙ্গে খুনসুটি ভরা ভিডিও পোস্ট করলেও নেটিজেনদের একাংশ কটাক্ষে ভরিয়ে দেন অভিনেত্রীকে

মেকআপ ছাড়াই ভিডিও পোস্ট করায় ফের ট্রলের শিকার নুসরাত জাহান

আপডেট সময়: ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই নানান বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক কারণে তাকে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে মেকআপ ছাড়া ছবি বা ভিডিও পোস্ট করলেই সমালোচনায় পড়েন এই তারকা।

সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। ভিডিওতে মা-ছেলের দুষ্টুমি নজরে আসে ভক্তদের। তবে অভিনেত্রীকে মেকআপ ছাড়া দেখে নেটিজেনদের একাংশ ফের তীব্র কটাক্ষ করেন।

ভিডিওতে দেখা গেছে, সদ্য ঘুম থেকে ওঠা নুসরাতকে কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল আর সাদা টি-শার্টে। এ সময় ঈশান খেলনা গাড়ি চালাচ্ছিলেন মায়ের মাথা ও মুখের ওপর দিয়ে। নুসরাত হেসেই বলেন— “আমার ওপর দিয়ে কেন গাড়ি চালাচ্ছো?” কিন্তু ছেলের খেলায় কোনো প্রভাব পড়ে না।

ভিডিওটি প্রকাশ হতেই নানান কটাক্ষ ছুড়ে দেন নেটিজেনরা। কেউ বলেন— “করণ জোহারের ফিমেল ভার্সন”, কেউ কটাক্ষ করেন সার্জারি নিয়ে। আরেকজন লেখেন— “রাজকুমারি কোকো ভার্সন, চেহারা কী করছে রে!”

একটি সূত্র জানিয়েছে, নুসরাত ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন সার্জারির মাধ্যমে। আর এ কারণেই তাকে প্রায়ই ট্রলের মুখে পড়তে হয়। এর আগেও ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

এদিকে, কাজের দিক থেকে শিগগিরই বড়পর্দায় ফিরছেন নুসরাত। ‘রক্তবীজ ২’ সিনেমায় আইটেম গানে দেখা যাবে তাকে। এরই মধ্যে তার গান “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করা যাবে না” ভাইরাল হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  মা হলেন কিয়ারা আদভানি, আসছে ‘ওয়ার টু’ দিয়ে পর্দায় ফেরা