ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক
বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা আদভানি জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন।

মা হলেন কিয়ারা আদভানি, আসছে ‘ওয়ার টু’ দিয়ে পর্দায় ফেরা

বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা আদভানি জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন। গত ১৫ জুলাই স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ঘরে এনেছেন কন্যাসন্তান। মাতৃত্বের প্রথম দিনগুলোই যেন তার জন্য এক নতুন রূপকথা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে শেয়ার করা এক পোস্টে কিয়ারা লিখেছেন—

“আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।”

ভক্তরা বুঝে নিয়েছেন, এটি তার ছোট্ট রাজকন্যাকে ঘিরেই লেখা।

মা হওয়ার পর ১ আগস্ট কিয়ারা উদযাপন করেছেন নিজের জন্মদিন। ৩৪ বছরে পা দিয়ে সেই আনন্দও ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে—

“আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।”

২০২৩ সালে বিয়ের পর থেকেই সিদ্ধার্থ-কিয়ারা জুটি ছিলেন আলোচনায়। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর দিয়ে তারা খুশির জোয়ার তুলেছিলেন ভক্তদের মনে। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিয়ারা বিরতি নিলেও, শিগগিরই ফিরছেন বড়পর্দায়।

আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ওয়ার টু’। স্পাই ইউনিভার্সের এই সিনেমায় কিয়ারার সঙ্গে থাকছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। হিন্দি, তামিল ও তেলেগু—তিন ভাষাতেই একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা আদভানি জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন।

মা হলেন কিয়ারা আদভানি, আসছে ‘ওয়ার টু’ দিয়ে পর্দায় ফেরা

আপডেট সময়: ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা আদভানি জীবনের সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছেন। গত ১৫ জুলাই স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে ঘরে এনেছেন কন্যাসন্তান। মাতৃত্বের প্রথম দিনগুলোই যেন তার জন্য এক নতুন রূপকথা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে শেয়ার করা এক পোস্টে কিয়ারা লিখেছেন—

“আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।”

ভক্তরা বুঝে নিয়েছেন, এটি তার ছোট্ট রাজকন্যাকে ঘিরেই লেখা।

মা হওয়ার পর ১ আগস্ট কিয়ারা উদযাপন করেছেন নিজের জন্মদিন। ৩৪ বছরে পা দিয়ে সেই আনন্দও ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে—

“আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।”

২০২৩ সালে বিয়ের পর থেকেই সিদ্ধার্থ-কিয়ারা জুটি ছিলেন আলোচনায়। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর দিয়ে তারা খুশির জোয়ার তুলেছিলেন ভক্তদের মনে। অন্তঃসত্ত্বা হওয়ার পর কিয়ারা বিরতি নিলেও, শিগগিরই ফিরছেন বড়পর্দায়।

আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ওয়ার টু’। স্পাই ইউনিভার্সের এই সিনেমায় কিয়ারার সঙ্গে থাকছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। হিন্দি, তামিল ও তেলেগু—তিন ভাষাতেই একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।

✒️ আরও পড়ুন 📖  ‘সবাইকে বিশ্বাস করা উচিত নয়’